আর্থিক সঙ্কটে মহিষাসুর অভিনেতা, পাশে দাঁড়ালেন সায়নী

পাশে দাঁড়াতে পেরে সায়নী নিজেও খুশি। অভিনেত্রী জানান, তাঁর মতন শিল্পীকে সাহায্য করা আমাদের সামাজিক কর্তব্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুপোলি পর্দায় তিনি মহিষাসুরের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। সেই অমল চৌধুরী বর্তমানে ভুগছেন আর্থিক সঙ্কটে। এই খবর কানে পৌঁছেছিল তৃণমূলের যুবনেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষের। খবর শুনে পুজোর আগে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। তাঁর পাশে দাঁড়াতে পেরে সায়নী নিজেও খুশি। অভিনেত্রী জানান, তাঁর মতন শিল্পীকে সাহায্য করা আমাদের সামাজিক কর্তব্য।

সংবাদমাধ্যমের মাধ্যমে অভিনয় শিল্পী অমল চৌধুরীর বর্তমান আর্থিক সঙ্কটের কথা জানতে পারেন সায়নী ঘোষ। এই খবর জানার পর তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তৃণমূলের যুবনেত্রী। রাজ্য যুব তৃণমূল কংগ্রেস ও বারাসাত সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন। দুর্গা পুজোর আগে তাঁর হাতে তুলে দেওয়া হল উপহার।

একদা মহালয়ার ভোরে টিভি খুলে অমল চৌধুরীর অসুর বেশে অসাধারণ অভিনয় দেখতেন অনেকে। দূরদর্শনের অনুষ্ঠিত মহালয়ার বিশেষ অনুষ্ঠানে অসুরের ভূমিকায় করতেন তিনি। এখন বয়সের ভারে অনেকটা দুর্বল হয়ে গিয়েছেন। সেই সঙ্গে মুখোমুখি হয়েছেন আর্থিক সঙ্কটের। কষ্টে দিন কাটছে এই শিল্পীর। অশোকনগরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমলচন্দ্র চৌধুরী। দু’জন টেকনিশিয়ানের নজরে পড়ে রুপোলি পর্দার যাত্রা শুরু করেছিলেন তিনি। মহালয়ায় অসুরের ভূমিকায় অভিনয় করার পাশাপাশি একাধিক ছবিতেও কাজ করেছেন অমল চৌধুরী। কিন্তু গত ১০ বছর ধরে স্টুডিও পাড়া থেকে ডাক পাননি কোনও ছবিতে কাজ করার জন্য। আর্থিক অনটনের জেরে পেট চালাতে হাতে তুলে নিতে হয়েছে রঙ তুলি। রঙ তুলি আর শোলার কাজ করে কাটছে দিন। কিন্তু তাতেও চলছে না ভালভাবে। অতীতের সেই সব দিনের কথা মনে করালে হৃদয় ভারাক্রান্ত হয় এই শিল্পীর। এই শিল্পীকে সরকারিভাবে অন্তত জীবন ধারণের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হোক, চাইছেন শিল্পানুরাগী বহু মানুষ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা