মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর, মে মাসেই  পেতে চলেছেন বকেয়া-সহ বর্ধিত বেতন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের মন্ত্রী- বিধায়কদের জন্য সুখবর। মে মাসের শুরুতেই মিলবে বর্ধিত হারে বেতন। পাশাপাশি তারা পাবেন গত চার মাসের বকেয়া বেতন। তবে ১ মে ছুটি থাকায় এই বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ২ মে থেকে। তাই মনে করা হচ্ছে, আগামী ৬ মের  মধ্যেই রাজ্যের মন্ত্রী- বিধায়করা পেতে চলেছেন বর্ধিত বেতন।

মে মাস থেকে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা করে বেড়েছে। তাই এক  সঙ্গে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা বকেয়া বেতন পাবেন তাঁরা। মূলত বর্ধিত বেতন পেতে চলেছেন- মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়করা। ২০২৩ সালে মার্চ মাসে বিধায়কদের প্রতি মাসে  বেতন ছিল  ১০ হাজার টাকা করে। তা বেড়ে হয়েছে ৫০ হাজার টাকা। অন্যদিকে রাজ্যের প্রতিমন্ত্রীদের আগে বেতন ছিল ১০ হাজার ৯০০ টাকা আর তা বেড়ে হয়েছে ৫০ হাজার ৯০০ টাকা।

উল্লেখ্য  সরকারের বেতন কাঠামো  অনুসারে, বিধায়করা আগে বেতন পেতেন ৮১ হাজার টাকা। মে মাস থেকে তাঁরা পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা এবং পূর্ণমন্ত্রীরা পেতে চলেছেন ১ লক্ষ ১০ হাজার টাকা। ২০২৩ সালে সেপ্টেম্বর  মাসে বাদল অধিবেশনের সময় বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমাদের রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই আমাদের সরকার বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।‘ ইতিমধ্যেই গত মার্চ মাসে এই বেতন বৃদ্ধিতে  বেতন বৃদ্ধিতে সায় দিয়েছেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা