সপ্তমীতেও দিনভর আমরা থাকছি লাইভে, নজর রাখুন ‘এই মুহূর্তে ডট কমে’

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার পালাও শুরু হয়ে গিয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানিও রয়েছে এবারের পুজোয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার পালাও শুরু হয়ে গিয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের হাতছানিও রয়েছে এবারের পুজোয়। তাই বিশেষজ্ঞ মহল ও চিকিৎসকরা বলছেন পুজোয় দুরত্ববিধি মেনে চলুন। কলকাতা হাইকোর্টও একই রায় দিয়ে মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে প্রতিমা বা মণ্ডপের বাহার কী দেখা যাবে না? আমরা বলছি হেঁটে নয়, আমাদের সঙ্গে দেখুন দুর্গাপুজোর জাঁকজমক। এই মুহূর্তে ডট কম আপনাদের নিয়ে যাবে উত্তর ও দক্ষিণ কলকাতার নামি-দামি পুজো মণ্ডপে। দেখাবে ঠাকুর ও থিম। শোনাবে পুজোর ইতিবৃত্ত। তাই সবসয়ম চোখ রাখুন এই মুহূর্তে ডট কম‘এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

১২ অক্টোবর সপ্তমীর দিন সকাল থেকেই এই মুহূর্তে ডট কম‘এর প্রতিনিধিরা যাবেন বিভিন্ন মণ্ডপে। সেখান থেকেই হবে লাইভ টেলিকাস্ট। এবার দেখে নিন মঙ্গলবার তথা সপ্তমীর দিন কোন কোন মণ্ডপে থাকবে এই মুহূর্তে ডট কম। সপ্তমীর দিনই গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের মধ্যমে শুভ সূচনা হয় দুর্গাপুজোর। তাই মঙ্গলবার সকাল সকাল এই মুহুর্তে ডট কম হাজির থাকবে বাগবাজার গঙ্গার ঘাটে। সেখান থেকেই লাইভ দেখাবে নবপত্রিকা বা কলা বউ স্নান। এরপরই আপনারা আমাদের সঙ্গে ঘুরে দেখবেন কুমারটুলি। বেশিরভাগ প্রতিমাই চলে গিয়েছে মণ্ডপে। তবুও কয়েকটি থেকে যায় অবিক্রিত। এটা নিয়েই আমাদের বিশেষ লাইভ অনুষ্ঠান ‘দুর্গা পেল না ঘর’। এছাড়া উত্তর ও দক্ষিণ কলকাতায় বিভিন্ন পুজো মণ্ডপে হাজির হবে এই মুহুর্তে ডট কম। দেখে নিন তালিকা…

দক্ষিণ কলকাতা–

২৫ পল্লী
৭৪ পল্লী
বেহালা নতুন দল
বেহালা ফ্রেন্ডস
বড়িশা ক্লাব
ঠাকুরপুকুর এসবি পার্ক
অজেয় সংহতি
চেতলা অগ্রনী
সুরুচি সঙ্ঘ

উত্তর কলকাতা–

বেলেঘাটা ৩৩ পল্লী অধিবাসীবৃন্দ
সিমলা ব্যায়াম সমিতি
চোরবাগান স্পোর্টিং ক্লাব
মহম্মদ আলি পার্ক
কলেজ স্কোয়ার
সন্তোষ মিত্র স্কোয়ার
শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব
বরানগর নেতাজী লোল্যান্ড স্পোর্টিং ক্লাব
টালা পার্ক প্রত্যয়
কয়েকটি বনেদি বাড়ির পুজো 

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

বাড়িতে থাকা আমলকি দিয়েই বানান দোকানের মতো ক্যান্ডি, রইল সহজ রেসিপি

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি মল সংলগ্ন আবাসনের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন