দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবারই সুপ্রিম কোর্টে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শুক্রে নিজেদের সিদ্ধান্তের কথা জানাল এসএসসি। শীর্ষ আদালতের কাছে এই তথ্য জানিয়েছেন এসএসসি’র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধায়। আগেই এসএসসি দুর্নীতি মামলায় কড়া হয়েছিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিয়েছিল একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে এসএসসিকে। তারপরেই বলা হয়েছিল সাত দিনের মধ্যে দাগি প্রার্থীদের চিহ্নিত করতে হবে। অবশেষে সুপ্রিম নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে শনিবারই দাগি প্রার্থীদের চিহ্নিত করে নাম প্রকাশ করবে এসএসসি।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছিলেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। তালিকায় ঢুকলে ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি যে বেশ ভালই কাজে লেগেছে তা আর বলে দিতে হয় না। এসএসসি-র নতুন করে পরীক্ষা নেওয়া নিয়ে একাধিক তরজা শুরু হয়েছিল। অভিযোগ, পরীক্ষায় বসার জন্য অনেক অযোগ্যরা আবেদন জমা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গেই শীর্ষ আদালত আগেই জানিয়ে দিয়েছিল কোনও অযোগ্যরা পরীক্ষায় বসতে পরাবেন না। কিন্তু সেই ধরনের ঘটনা ঘটছে। এরপরেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি মামলায় কঠোর অবস্থান নিয়েছিল সুপ্রিম কোর্ট।

এদিকে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, ‘দাগি’ অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। সে বিষয়টি নিশ্চিত করতে হবে এসএসসি কর্তৃপক্ষকেই। আগেই মোটামুটিভাবে পরীক্ষার সম্ভাব্য দিনের কথা জানিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছিল ডিআই-দের। বৃহস্পতিবার জারি হয়েছিল বিজ্ঞপ্তি। এ বার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায় এ নিয়ে আর জল্পনার অবকাশ রইল না।

Published by:

Share Link:

More Releted News:

শালবনিতে ভোটারদের প্রভাবিত করতে গিয়ে বিপুল পরিমাণ মদ সহ গ্রেফতার বিজেপি নেতা

কোতুলপুরে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা

‘৯৫ শতাংশ ভোট পড়বে’, আগাম জানিয়ে দিলেন কেষ্ট

ভোটকে কেন্দ্র করে দাঁতনে তৃণমূল-বিজেপি ব্যাপক সংঘর্ষ, আহত ৬

ভোটারদের অজান্তেই বুথ স্থানান্তরিত, ভোটে বিরত এই দুই গ্রাম…

ঘাটাল ও চন্দ্রকোণায় জওয়ান এবং বিএলও’ র কোলে করে ভোট দিতে এলেন প্রবীণরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ