অন্ডাল নয় কলকাতার বিকল্প! অনড় সিন্ধিয়া

কেন্দ্র সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কলকাতার বিকল্প বিমানবন্দর গড়ে তুলতে আগেই রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিল। রাজ্যের অভিমত ছিল, বিকল্প কোনও বিমানবন্দর না গড়ে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরকে কলকাতার বিকল্প বিমানবন্দর হিসাবে ব্যবহার করা হোক। কিন্তু তাতে নারাজ কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দর তার যাত্রীধারণ ক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। কিন্তু এই শহর থেকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবার চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। আগামী দিনে তা আরও বাড়বে। বেসরকারি বিমান সংস্থাগুলিও কলকাতা থেকে উড়ান বাড়াতে চাইছে। কিন্তু সেই সুযোগ মিলছে না বিমানবন্দর তার সর্বোচ্চ যাত্রীধারনের সীমা ছুঁয়ে ফেলায়। এই অবস্থায় কেন্দ্র সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কলকাতার বিকল্প বিমানবন্দর গড়ে তুলতে আগেই রাজ্য সরকারকে প্রস্তাব দিয়েছিল। রাজ্যের অভিমত ছিল, বিকল্প কোনও বিমানবন্দর না গড়ে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরকে কলকাতার বিকল্প বিমানবন্দর হিসাবে ব্যবহার করা হোক। কিন্তু তাতে নারাজ কেন্দ্র। তাঁদের দাবি, বিকল্প বিমানবন্দর হতে হবে মূল বিমানবন্দরের ৪০কিমি পরিধির মধ্যেই। শুক্রবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেই অবস্থানই আরও একবার জানিয়ে দিলেন।

শুক্রবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূলের তরফে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন অন্ডালকে কলকাতার দ্বিতীয় বিমানবন্দর হিসাবে তুলে ধরা হচ্ছে না? এরই জবাবে সিন্ধিয়া জানান, ‘কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে কোনও বিমানবন্দরকে দ্বিতীয় বিমানবন্দর করা যাবে না। ‌রাজ্য সরকার জমি না দেওয়ায় নতুন বিমানবন্দর তৈরি ও পুরনো বিমানবন্দর সম্প্রসারণের কাজ করা যাচ্ছে না। দ্বিতীয় বিমানবন্দর কলকাতার কাছেই হতে হবে। সেটা কখনও কলকাতা থেকে ১৮০ কিলোমিটার দূরে হতে পারে না। কেউ কলকাতা থেকে বিমান ধরার জন্য এত দূরে যাবে না।’‌ একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাগডোগরায় ৯৮ একর, বেহালায় ৪০ একর, হাসিমারায় ৩৮ একর ও কলাইকুণ্ডায় ৩৮ একর জমির জন্য বিমানবন্দর সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মালদহে বিমানবন্দর সম্প্রসারণের কাজও জমির জন্য আটকে রয়েছে। এদিন সিন্ধিয়া যা জানালেন তার জেরে রাজ্য সরকারের কাছে কলকাতার ৪০কিমি পরিধির মধ্যে দ্বিতীয় বিমানবন্দরের জন্য প্রায় ৬০০০ একর জমি খোঁজা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা রইল না। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, বিমানবন্দর তৈরির জন্য তিনি জোর করে জমি অধিগ্রহণ করবেন না। এখন দেখার বিষয় এই ইস্যুতে আগামী দিনে কেন্দ্র সরকার তার অবস্থান বদল করে কিনা।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা