সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

Share:

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোনারপুর স্টেশনে অবরোধের জেরে ব্যহত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। এই শাখায় বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হওয়ায় যাত্রীরা অসন্তুষ্ট হয়েছেন। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার লোকাল একটি ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। সেই কারণে অনেক যাত্রী ওই ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। এরপরেই ক্ষুব্ধ যাত্রীরা রেল লাইন অবরোধ করেন। সোনারপুর স্টেশনে অবরোধ হওয়ার জেরে বারুইপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ডহারবার শাখায় রেল চলাচল ব্যাহত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, সোনারপুর স্টেশন এর জংশন। ডাউন ডায়মন্ডহারবার লোকালটি সোনারপুরে নির্দিষ্ট সময়ে ঢোকে। কিন্তু যতটুকু সময় দাঁড়ানোর তা দাঁড়ায়নি ফলে, বহু যাত্রীরা ওই ট্রেনে উঠতে পারেননি। এরপরেই বাধ্য হয়ে রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে শিয়ালদহের দক্ষিণ শাখা। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে।

সোনারপুর থেকে বারুইপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, নামখানা, ডায়মন্ডহারবার লাইনে ট্রেন ভাগ হয়ে যায়। কিন্তু সোনারপুরেই অবরোধ হওয়ায়, কোনো ট্রেন সোনারপুর থেকে পাস করতে পারছে না। ফলে সব ট্রেন লাইনেই দাঁড়িয়ে পড়েছে। অফিস টাইমে এমনিতেই ভিড় বাড়ে সর্বত্র। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার জেরে বহু যাত্রী আটকে রয়েছেন। নাজেহাল হচ্ছেন অফিস সময়ে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দমদম স্টেশনে একটি ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ার পড়ে ব্যহত হয়েছিল পরিষেবা। উত্তরের পরে এবার দক্ষিণেও ব্যহত রেল পরিষেবা। তবে এদিন কোনো দুর্ঘটনার জন্য নয়, ট্রেন যথা সময়ে না দাঁড়ানোয় অবরোধ করেছেন যাত্রীরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা