‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি :  বীরভূমে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার ২১ জুলাইয়ের  সভার প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেই বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠক করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সেই বৈঠক থেকেই দুজনকে দলনেত্রীর নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শনিবার অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে দুজনকে একসঙ্গে কাজ করার কথা বলে দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, কোনো সমস্যা থাকলে দলকে বিষয়টি জানাতে। প্রকাশ্যে কোনো বিষয়ে মুখ খোলা যাবে না। একে অপরের বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না। সকলকে একসঙ্গে মিলে মিশে কাজ করতে হবে। দল অনেক ভেবেচিন্তে কাজ করে। এর আগেও দলনেত্রী  অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। মে মাসে বোলপুরের কার্যালয়ে বৈঠক বসেছিল বীরভূমের তৃণমূল কোর কমিটির বৈঠক। সেই বৈঠক চলাকালীন তাঁকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত এবং কাজল উভয়কেই একসঙ্গে দলের হয়ে কাজ করার কথা বলা হয়েছে। সেই বার্তাই ফের আরো একবার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে।

শনিবার ২১-র সভার প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে  উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সব সদস্যকে এই বৈঠকে ডাকা হয়েছে। সেই মতো অনুব্রত মণ্ডল ও কাজল শেখ দুজনেই হাজির ছিলেন। ওই বৈঠকের পাশাপাশি তাঁদের নিয়ে আলাদা করেও বৈঠক করেছেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। সকলের বার্তা একটাই, হাতে হাত রেখে সকলকে লড়াই করতে হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার