শুক্র থেকে সোম, শিয়ালদা-বনগাঁ শাখায় বাতিল ২৮টি লোকাল

রেললাইন মেরামতির জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শিয়ালদা-বনগাঁ শাখায় মোট ২৮টি আপ ও ডাউন লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভোগান্তি হবে নিত্যযাত্রীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছেন শিয়ালদা(Sealdha)-বনগাঁ(Bongna) শাখার নিত্যযাত্রীরা। কেননা আগামিকাল অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই শাখায় ২৮টি লোকাল ট্রেন(Local Train) বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির জন্য এই ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। কার্যত এদিন মধ্যরাত থেকেই আগামিকাল ভোর পর্যন্ত দত্তপুকুরে সেকশনের আপ লাইনে বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে মেরামতির কাজ চলবে বলে জানা গিয়েছে। সেই কারণেই আগামিকাল সকাল থেকে সোমবার রাত পর্যন্ত মোট ২৮টি লোকাল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পূর্ব রেলের(Eastern Railway) শিয়ালদা ডিভিশনের বনগাঁ শাখা অন্যতম ব্যস্ত শাখা হিসাবে পরিচিত না হলেও সেখানে তুলনামূলক ভাবে ব্যাপক ভিড় হয়। ট্রেন বন্ধ থাকার কারণে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ওই শাখার যাত্রীদের যে চরম ভোগান্তির মুখে পড়তে হবে সেটা অস্বীকার করার জায়গা নেই।  

আরও পড়ুন আবাস প্রকল্পে বাংলাকে ‘টাইট’ দিতে গিয়ে বিপাকে এবার বিজেপিই

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামিকাল থেকে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি যে প্রতিদিন বন্ধ থাকবে এমন নয়। যেমন শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ ৩৩৮৬৩ আপ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। শনিবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ এবং ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। পাশাপাশি সেদিন বন্ধ থাকবে শিয়ালদা-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। রবিবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ও ৩৩৮৬৩ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। সেই সঙ্গে বন্ধ থাকবে শিয়ালদা-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। সোমবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদা-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকালও।  

আরও পড়ুন নজরে ২৪’র ভোট, বাংলাকে জোড়া বন্দে ভারত দিচ্ছেন মোদি

অন্যদিকে, শনি থেকে সোমবার পর্যন্ত দত্তপুকুর-শিয়ালদা ৩৩৬১২ ডাউন লোকাল দত্তপুকুরের পরিবর্তে বামুনগাছি থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি শিয়ালদা-রানাঘাট শাখায় আগামী শনি ও রবিবার ট্রেন পরিষেবা ব্যাহত হবে। সপ্তাহান্তে এক ডজন লোকাল ট্রেন বন্ধ থাকবে। নৈহাটি সেকশনের টিটাগড়ে রেললাইন মেরামতির জন্য যাত্রী পরিষেবা বিঘ্নিত হবে। শনিবার শিয়ালদা-রানাঘাট শাখায় ৩১৬২৯ আপ ও ৩১৬৩৬ ডাউন লোকাল বন্ধ থাকবে। রবিবার বাতিল থাকবে এই শাখারই ৩১৬১৭ আপ ও ৩১৬২২ ডাউন লোকাল।  বন্ধ থাকবে শিয়ালদা-নৈহাটি শাখার ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৮ ডাউন এবং ৩১৪২০ন ডাউন লোকাল। পাশাপাশি শিয়ালদা-কল্যাণী সীমান্তের ৩১৩১৭ আপ ও ৩৩৩১৮ ডাউন লোকাল এবং শিয়ালদা ব্যারাকপুর শাখার ৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন ও ৩১৩২২ ডাউন লোকাল।  

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে