কেমন আছেন অনুব্রত,  এসএসকেএমে দেখতে এলেন শতাব্দী

এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দেখতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন বিকেলে কলকাতায় এসএসকেএম  হাসপাতালে আসেন শতাব্দী।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতালে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে দেখতে এলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন বিকেলে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে দেখতে কলকাতায় এসএসকেএম  হাসপাতালে আসেন শতাব্দী। পিজি হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার হাসপাতালে এসে জেলা সভাপতির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন শতাব্দী রায়।

শরীরে একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর চিকিৎসার জন্য গঠিত চিকিৎসকদের দল বৈঠক করেন। তাঁর অন্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সংক্রমণ রুখতে এবং অনুব্রতকে সুস্থ করে তুলতে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বীরভূম জেলা সভাপতির অন্ডকোষের সংক্রমণ আপাতত নিয়ন্ত্রণে। এখনই তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে তলব করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কলকাতার অফিস নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। ৬ এপ্রিল তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সিবিআই-এর ডাকে হাজিরা দিতে ৫ এপ্রিল কলকাতায় হাজির হন অনুব্রত। ৬ তারিখ, বুধবার নিজাম প্যালেসে যাওয়ার বদলে তিনি সোজা গাড়ি নিয়ে চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ণ ওয়ার্ডে ভর্তি হন তিনি। পর দিন বৃহস্পতিবার তিনি সিবিআইয়ের দফতরে যান কি না বা কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁর কাছে হাসপাতালে আসেন কি না তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনা সত্যি করেই এসএসকেএম হাসপাতালে যান সিবিআই আধিকারিকেরা। অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে হাসপাতালের সুপারের সঙ্গে কথা বললেন তাঁরা। এর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে বিস্তারিত আকারে পাঠান  অনুব্রত মন্ডলের শারীরিক অবস্থা এবং গোটা পরিস্থিতির কথা।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী