সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা পাপ্পু মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে। মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছিল। কিন্তু সোমবারই ইডি দফতরে পৌঁছে গিয়েছেন শ্রেয়া। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের আর্থিক দুর্নীতিতে এর আগে শ্রেয়া পাণ্ডের এক ঘনিষ্ঠের খোঁজ পেয়েছিল ইডি। গত বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি। এবার শ্রেয়া পাণ্ডে পৌঁছে গিয়েছেন ইডির দফতরে।  

জানা গিয়েছে, বেহালার ধৃত ব্যবসায়ী জয় কামদারের সূত্র ধরেই কল্যাণ শুক্লা নামে একজনকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। সেই তলবে বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দিয়েছেন তিনি। কল্যাণ শুক্লাই শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পরে এবার শ্রেয়াকেও সোনা পাপ্পুর মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকাল সকাল ইডি দফতরে পৌঁছে গিয়েছেন তিনি। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় কোনও কথা বলেননি শ্রেয়া। সোনা পাপ্পুর বিরুদ্ধে জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে। সেই ঘটনায় তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডের যোগ রয়েছে কিনা, থাকলে তা কতটা সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। 

উল্লেখ্য, সোনা পাপ্পু ও জয় কামদার দুজনেই বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মিলেছিল শ্রেয়া পাণ্ডের ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার। আরবানাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেও অভিযান চালিয়ে জয় কামদারের সম্পর্কে একাধিক তথ্য পেয়েছিল তদন্তকারীরা। জয় কামদারের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রিতেও কল্যাণ শুক্লার সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গিয়েছে। এবার কল্যাণ শুক্লার সঙ্গে শ্রেয়া পাণ্ডের যোগাযোগ সম্পর্কে তথ্য পেতে চাইছেন ইডি আধিকারিকরা। সেই কারণে গোটা বিষয়টি জানতে তলব করা হয়েছে শ্রেয়া পাণ্ডেকে। 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১