আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডের ক্ষত এখনও তাজা। সেই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। আদালতের নির্দেশে হাসপাতাল চত্বরে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনও করা হয়। কিন্তু সেই নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ উঠল। হাসপাতালে আসা এক তরুণীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, সেই ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেল এবং বারবার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সিআইএসএফ কর্মীকে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম পারুল আহমেদ। তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন নারায়ণপুর থানার পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার কথা সিআইএসএফ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণীর বাড়ি নারায়ণপুর থানা এলাকায়। অসুস্থ মায়ের চিকিৎসার জন্য তিনি নিয়মিত আর জি কর হাসপাতালে যাতায়াত করতেন। সেই সূত্রেই অভিযুক্ত জওয়ানের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তরুণীর মোবাইল নম্বর সংগ্রহ করে ওই জওয়ান। পরে নিয়মিত যোগাযোগ শুরু হয়।

আরও পড়ুন: বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

অভিযোগ, ‘প্রেমের ফাঁদ’ পেতে তরুণীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। একসময় দেখা করার নাম করে চিনার পার্ক এলাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই জোর করে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার ভিডিও গোপনে রেকর্ড করে তা দেখিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতার দাবি, সেই ভিডিওর ভয় দেখিয়ে আরও কয়েকবার তাঁর উপর যৌন নির্যাতন চালানো হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। এরপর গত ৮ জুন নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পরদিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতেও নেওয়া হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সম্পর্কিত একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার পোশাকে রক্তের চিহ্নও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। বুধবার অভিযুক্তকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয় এক চিকিৎসক পড়ুয়াকে। সেই ঘটনায় উত্তাল হয়েছিল সারা রাজ্য। পুলিশের হাত থেকে তদন্ত গিয়েছিল সিবিআইয়ের হাতে। তবে, পুলিশ যাকে গ্রেফতার করেছিল, সেই সঞ্জয় ছাড়া আর কাউকে জেলে ঢোকানো যায়নি। আদালতের নির্দেশে বর্তমানে যাবজ্জীবন কারাবাসের সাজা খাটছে সঞ্জয়। সেই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হলেও, নতুন এই অভিযোগ ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

বিরিয়ানিতে মেশানো হচ্ছে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?