ঢাকের বোলে বিদায়ের সুরে সিঁদুর খেলায় মাতল বাগবাজার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দশমীতে মন খারাপের রেশ। মা যাবেন কৈলাসে। আবার দীর্ঘ একবছরের অপেক্ষা। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল দিনগুলি। এক লহমায় আনন্দ আমেজ শেষ।  বনেদিবাড়ির ও কিছু বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জন দশমীতেই হবে। বেশিরভাগ বারোয়ারি পুজোর বিসর্জন মঙ্গলবার হবেনা। মায়ের নিরঞ্জনের আগে সিঁদুর খেলায় মাতেন মহিলারা।  বাগবাজারের সিঁদুর খেলার খ্যাতি সর্বত্র।

বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে সিঁদুর খেলার ঘোষণা করা হয়েছিল। চলতি বছরও প্রথা এবং ঐতিহ্য মেনেই বাগবাজারে আয়োজিত হল সিঁদুর খেলা। সনাতনী বিবাহিত মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। বাগবাজারে সিঁদুর খেলতে যাওয়ার জন্য সারা বছর প্রতীক্ষা করেন অনেকে। অবশেষে মায়ের বিদায়বেলায় সিঁদুর খেলায় মেতে উঠলেন বাঙালি বিবাহিত নারীরা। লাল পেড়ে সাদা শাড়িতে সকালবেলাতেই মণ্ডপে  পৌঁছলেন মহিলারা। সাবেকি সাজে  মহিলারা মেতে উঠলেন ।

উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় বাগবাজার সর্বজনীনের পুজো। এই বছর বাগবাজারের পুজো ছিল সাবেকি ধাঁচে। জয়পুরের একটি মিউজিয়ামের আদলে মণ্ডপ তৈরি হয়। মণ্ডপ সজ্জায় বিশেষ নজর দেওয়া হয়। প্রতিবছরই দশমীতে বাগবাজার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবছরও তার অন্যথা হলনা।  

অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

ঢাকা বিমানবন্দরে দুই মহিলা যাত্রীর অন্তর্বাসের ভিতর থেকে উদ্ধার ২৪ কোটি টাকার সোনা

পাকিস্তানের হাসপাতালে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ৭

হাত ধরে টেনে গাড়ির মধ্যে যাত্রীকে আটকে রাখলেন ক্যাব চালক, ভয়ঙ্কর অভিজ্ঞতা তরুণীর

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার