সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি:  নিয়োগ দুর্নীতি এবং শালবনির জমি-দখল মামলায় কিছুটা স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর গ্রেফতারে অন্তর্বর্তী রক্ষাকবচ সোমবার (৭ সেপ্টেম্বর)  বহাল রাখল সুপ্রিম কোর্ট। 

শীর্ষ আদালতে সুমিতের মামলার পরবর্তী শুনানি দু’দিন পরে হবে। তাই আপাতত স্বস্তিতে অভিষেকের আপ্তসহায়ক। সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে অভিযোগ করে জানিয়েছেন, রাজ্য পুলিশ যখন বিপুল পরিমাণ নগদ টাকা লেনদেনের বিষয়টি  নিয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে, তখন তিনি যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। অন্যদিকে জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপ্ট সিল করা খামে জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত।  

রাজ্যে পালাবদল হওয়ার পরেই দুর্নীতি নিয়ে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে শ্চিম মেদিনীপুরের শালবনিতে ভুয়ো নথিপত্র তৈরি করে বেআইনিভাবে সরকারি জমি দখল করা হত। শুধু তাই নয় বিক্রিও করা হত মোটা অঙ্কের বিনিময়ে। এই সবটাই অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের মদতেই পরিচালিত হত বলে অভিযোগ ওঠে। গ্রেফতারি এড়াতে আগাম জামিন ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। তবে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন তিনি।   

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪