জামিন পেলেন মানিক পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন হল মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যের। শুক্রবার শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় মানিক পুত্রকে। জামিনের আবেদনের তিন মাস পর শীর্ষ আদালত মানিক পুত্রের জামিন মঞ্জুর করল। 

গত বছর ফেব্রুয়ারিতে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে শৌভিক ভট্টাচার্য আদালতে আত্মসমর্পন করেছিলেন। দুজনকেই জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর গত বছর আগস্ট মাসে জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা। শতরূপা জামিন পেলেও এতদিন ধরে আদালতে জামিন পাননি শৌভিক। গত বছর নভেম্বর মাসে জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন শৌভিক। এরপর তিন মাস পর্ শীর্ষ আদালতে জামিন পেলেন মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক। এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি পঙ্কজ মিথলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

এর আগে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন শৌভিক। কিন্তু কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ইডির অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতির টাকা ঘুরপথে শৌভিকের অ্যাকাউন্টে ঢুকেছে। ফলে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রযোজন। ফলে তাঁকে এখনই জামিন দেওয়া যাবে না। এরপর সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মানিক পুত্র। শেষ পর্যন্ত শৌভিক ও শতরূপা জামিন পেলেও এখনও পর্যন্ত জামিন পাননি মানিক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল মানিককে। এখন মানিককে রাখা হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে। কিছুদিনের মধ্যেই আত্মসমর্পন করেছিলেন মানিকের স্ত্রী ও ছেলে। মানিকের গ্রেফতারের পর যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল, তাতে মানিকের ছেলে ও স্ত্রীর নাম ছিল।

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা