এই মুহূর্তে

খুঁজছে পুলিশ, ফেসবুক লাইভে প্রকাশ্যে এলেন গোলপার্ক কাণ্ডের ‘সোনা পাপ্পু ‘

নিজস্ব প্রতিনিধি: রবিবার রাতে গোলপার্কে বোমা গুলির সংঘর্ষে আহত হন একাধিক বস্তিবাসী। চপারের আঘাতে রক্তাক্ত হন আরো একজন। সেই গোলমাল এর পর দুদিন কেটে গেলেও এখনো পুলিশ খুঁজে পাইনি সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে(Biswajit Poddar)। তবে আত্মগোপন করে থাকা সোনা পাপ্পু এবার প্রকাশ্যে এলেন। ফেসবুক লাইভ করে তিনি দাবি করেন ঘটনার দিন তিনি নিজের বাড়িতে ছিলেন। রবিবার মাঘী পূর্ণিমা ছিল। ঐদিন তার বাড়িতে অনেক রাত পর্যন্ত পুজো হয়েছে। তিনি সেখানে যে উপস্থিত ছিলেন তার স্ত্রী নিজে পুজোর সময় ফেসবুক লাইভ(Facebook Live) করে সেই ছবি তুলে ধরেছেন। Facebook লাইভে সোনা পাপ্পু তার পক্ষে নানা যুক্তি খাড়া করলেও এ নিয়ে কলকাতা পুলিশ মুখে কুলুপ এঁটেছে। রবিবার রাতে গোল পার্কে সংঘর্ষের ঘটনায় যাদের নামে অভিযোগ হয়েছে তার মধ্যে সোনা পাপ্পুর নামও রয়েছে। মঙ্গলবার একটি গাড়ির ভেতরে বসে ফেসবুক লাইভ করে সোনা পাপ্পু বলেন, তিনি লাইভ করা পছন্দ করেন না কিন্তু বাধ্য হয়ে তিনি করছেন।

তার যুক্তি হল রবিবারের পর থেকে শুনছি সোনা পাপ্পুকে গ্রেফতার করতে হবে কারণ সে নাকি কোথায় ঝামেলা করেছে। তাঁর দাবি, রবিবার মাঘী পূর্ণিমার পুজো ছিল তার বাড়িতে। রাত সাড়ে দশটা পর্যন্ত পূজা পাট চলে তার বাড়িতে। তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় তিনি যে সেখানে উপস্থিত রয়েছেন সেই ছবি রয়েছে। সশরীরে তিনি পুজোয় বসে আছেন তাহলে ঝামেলা কখন করলেন তিনি। বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তার বক্তব্য তার সঙ্গে যার ছবি রয়েছে সে যদি ঝামেলায় জড়িয়ে যায় সেই বাবুসোনার দায় তিনি কেন নেবেন? তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিংয়ের ছবি রয়েছে। রাকেশ সিং একটি ঘটনায় দুমাস জেলে রয়েছেন। শুভেন্দু অধিকারীকে তো একসঙ্গে ছবি থাকার অপরাধে গ্রেফতার করতে হয়। নিরব মোদী প্রচুর টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে নরেন্দ্র মোদির ছবি আছে। তাহলে তো নরেন্দ্র মোদিকে গ্রেফতার করতে হয়। দক্ষিণ কলকাতায় বিজেপির কোন সংগঠন নেই। তারা লোক খুঁজে পান না। মিটিং মিছিল করতে পারেন না।

অথচ মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে যে সোনা পাপ্পু তাদের মিটিং মিছিল করতে দিচ্ছেন না। শুভেন্দ অধিকারীর নাম উল্লেখ করে সোনা পাপ্পুর প্রশ্ন তাহলে কসবা সহ কলকাতার কোন থানায় তার বিরুদ্ধে তারা এর আগে অভিযোগ দায়ের করেন নি কেন? কোন পার্কের ঘটনায় মঙ্গলবার ময়দান এলাকা থেকে আরো দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধিতরা হলেন রাহুল দাস ওরফে বাবুসোনা এবং শুভঙ্কর রায় ওরফে শুভ। এই বাবুসোনার সঙ্গে ছবি প্রকাশ্যে আশায় প্রশ্নের মুখে পড়েছেন পলাতক পাপ্পু সোনা। তাঁর দাবি, তাদের সোনার ব্যবসা রয়েছে। তার বাবার নিজের সোনার দোকান রয়েছে। শুভেন্দু অধিকারী যে বলেছেন সোনা পাপ্পু বিড়ি কুড়িয়ে খায় এত অর্থাভাব তাদের হয়নি। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সোনা পাপ্পু বলেন আমি নই তিনি বিড়ি কুড়িয়ে খান। ফুলে ফেঁপে উঠেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে হয়তো বার করে দিয়েছেন। আমি দলের অভ্যন্তরীণ বিষয় জানিনা। বিজেপিতে গিয়েছেন চুরির টাকা বাঁচানোর জন্য। সোনা পাপ্পুর পাল্টাও অভিযোগ দোষ চাপাতে হবে তাই চাপাচ্ছেন তার ওপর। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত রবিবার কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কের কাকুলিয়া রোডের(Kakulia Road) পঞ্চানন তলা বস্তিতে দুটি গোষ্ঠীর মধ্যে পিকনিককে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

স্থানীয় বাসিন্দারা পাপ্পুর দলবল এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। রবিবারের ঐ গোলমালে এখনো পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোনা পাপ্পুকে খুঁজছে পুলিশ। ওই ওই গোলমাল এর ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত তিনটি এফআইআর(FIR) গ্রহণ করেছে। পুলিশের গাড়িতে হামলার জন্য একটি স্বত:প্রণোদিত মামলা হয়েছে। রবিবার রাতেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সোমবারও বেশি রাতের দিকে তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানা। মঙ্গলবার সকালে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে ময়দান এলাকা থেকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা

বালিগঞ্জে ফ্লাইওভার থেকে ট্রেনের উপরে মরণঝাঁপ, ঝলসে গেল যুবকের দেহ

বেহালায় অভিজাত আবাসনে কোটি টাকার গহনা ও নগদ চুরি, ধৃত BCA পড়ুয়া

মাধ্যমিকের দ্বিতীয় দিনে একাধিক স্কুল পরিদর্শন পর্ষদ সভাপতির, কী বললেন?

বিপজ্জনক বেসরকারি বাজার বন্ধ করবে কলকাতা পুরসভা, কড়া হুঁশিয়ারি মেয়রের

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ