এই মুহূর্তে

নাজিরাবাদে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিনিধি : নাজিরাবাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এবার আসরে নামল জাতীয় মানবাধিকার কমিশন। নাজিরাবাদে গত সপ্তাহে দেড়দিন ধরে পাশাপাশি ২টি গোডাউন আগুনে জ্বলতে থাকে। এই ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এবার ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় মানবাধিকার কমিশনের ৪ সদস্যের একটি দল। পুলিশের সঙ্গে তাঁরা গোটা এলাকা ঘুরে দেখলেন।

মঙ্গলবার সোয়া ১১টা নাগাদ জাতীয় মানবাধিকার কমিশনের ৪ সদস্য নাজিরাবাদে ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা এসারা পরেই ঘটনাস্থলে চলে আসেন নরেন্দ্রপুর থানার পুলিশ। তাঁরাই কমিশনের সদস্যদের ভিতরে নিয়ে যায়। তাঁরা প্রথমে মোমোর গুদামে প্রবেশ করেন। সেখানে ভিতরে ঢুকে এলাকা পরিদর্শন করে। তারপরে ডেকরেটারের গুদামে যায়। কীভাবে সেখানে আগুন লেগেছে, কীভাবে অগ্নিদগ্ধ হয়েছে ২৭ জন সবটাই ঘুরে দেখেন তাঁরা। এরপরেই সমস্ত কিছু দেখে রিপোর্ট জমা করার কথা রয়েছে তাঁদের। ২টি গুদামই এদিন ঘুরে দেখেন ৪ সদস্যের দল। 

নাজিরাবাদে দুটি গুদামে আগুন লাগার ঘটনা ভয়াবহ আকার নিয়েছিল গত সপ্তাহে। প্রায় দেড়দিন ধরে আগুন জ্বলেছে। ভিতরে ২৭ জনের আটকে থাকার খবর মিলেছিল। পরে কিছু দেহাংশ, কিছু দেহ মিলেছে। প্রায় ২৭ জনের দেহ উদ্ধার হয়েছে। কিছু রক্তের নমুনাও পাঠানো হয়েছে। তার রিপোর্টের জন্য অপেক্ষা করছে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় দাহ্য নিমিষেই দাবানলের আকার ধারণ করে ওই আগুন। আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেট জাত খাবার, ঠান্ডা পানীয়ের বোতল মজুত করা থাকত। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ