সুখবর, পুজোর আগেই উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চপ্রাথমিকের মেধা তালিকায় থাকা কর্মপ্রার্থীদের জন্য সুখবর। মহালয়ার পরের দিন থেকেই শুরু হচ্ছে নিয়োগের কাউন্সেলিং। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। ৩ তারিখের পরে ৪ তারিখেও চলবে কাউন্সিলিং। দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু হবে পুজোর ছুটির পরে। দ্বিতীয় পর্বে ২৪, ২৫, ২৮ এবং ২৯ অক্টোবর মেধা তালিকায় ঠাঁই পাওয়া কর্মপ্রার্থীদের কাউন্সেলিং হবে। তার পর শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। কাউন্সেলিংয়ে অংশগ্রহণকারী যোগ্য প্রার্থীদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই বিস্তর বেনিয়মের অভিযোগে সেই নিয়োগ আটকে যায় মামলা জটে। ২০১৪ সালের ৩০ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের তরফে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালের ১৬ অগস্ট। এক বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। তবে দুর্নীতির অভিযোগে দু’দুবার মেধা তালিকা বাতিল করে দেওয়া হয়। গত ২৮ অগস্ট কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায় উচ্চ প্রাথমিকের ১৪,০৫২ পদে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে  কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি।

কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজীব ব্রহ্ম-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তার ফলে নতুন করে জটিলতা তৈরি হয়। থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে জানিয়ে দেয়, নতুনদের আবেদন শোনা হবে না। মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত। ফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা কেটে যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশের জন্য বুধবার‌ই ছিল শেষ দিন। তার আগেই তালিকা প্রকাশ করল কমিশন।

 

 

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর