৩৬২৩টি পদ পূরণের জন্য অত প্রার্থীই নেই SSC’র হাতে

যতগুলি পদ খালি হয়েছে সেই সব পদের Waiting List-এ অতজন প্রার্থীই নেই। স্বাভাবিক ভাবেই এখন SSC কর্তাদের প্রশ্ন, তাহলে বাকি পদ কীভাবে পূরণ হবে!  

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির ঘটনায় বাংলার বুকে শিক্ষা দফতরের মোট ৩৬২৩ জনের চাকরি গিয়েছে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে। সেই সব চাকরি হারাদের মধ্যে যেমন রয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা(Teachers), তেমনি রয়েছেন স্কুলে স্কুলে কাজ করা Group-C ও Group-D’র কর্মীরাও। এদের চাকরি যাওয়ার জন্য যে বিশাল শূন্যপদের সৃষ্টি হয়েছে তা দ্রুত পূরণ করতেও নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশন বা SSC-কে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে Waiting List-এ থাকা প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে দ্রুত এই পদ পূরণ করতে হবে। কিন্তু এই নির্দেশ মানতে গিয়েই এখন সমস্যার সন্মুখে পড়েছে SSC। কেননা দেখা যাচ্ছে, যতগুলি পদ খালি হয়েছে সেই সব পদের Waiting List-এ অতজন প্রার্থীই নেই। স্বাভাবিক ভাবেই এখন SSC কর্তাদের প্রশ্ন, তাহলে বাকি পদ কীভাবে পূরণ হবে!  

স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের পরে শনিবার ৮৪২ জন ভুয়ো Group-C শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আদালতের নির্দেশে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২৩টি। এই শূন্যপদ পূরণের জন্য Waiting List থেকে প্রার্থী নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবে, তথ্য বলছে, এত সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য Waiting List-এও পর্যাপ্ত প্রার্থী নেই। তাই ফের ইন্টারভিউ থেকে প্রক্রিয়া শুরু করতে হবে। কিছু ক্ষেত্রে একেবারেই প্রার্থী না থাকায় সেই শূন্যপদগুলি পরবর্তী নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় যোগ করে দিতে হবে। ইতিমধ্যেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে Group-D পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। Group-C পদে নিয়োগ ১০ দিনের মধ্যেই শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। তবে, সব ক্ষেত্রে Waiting List-এ যথেষ্ট প্রার্থী পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

২ মার্চ Group-D শূন্যপদে নিয়োগের জন্য Eastern Region থেকে প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে, ডাক পাওয়া ৪০ জন প্রার্থীর মধ্যে এসেছিলেন মাত্র ২১ জন। বাকিদের কেউ সরকারি চাকরি পাওয়ার সুপারিশ নিতে পর্যন্ত হাজির হননি। কেন হাজির হননি সেটাও এক রহস্য। SSC সূত্রে জানা গিয়েছে, এখন জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে। তাই কোনও জেলায় কম, কোনও জেলায় বেশি প্রার্থী থাকতেই পারে। সেক্ষেত্রে শূন্যপদে নিয়োগের জন্য ফের ইন্টারভিউ নিতে হতে পারে SSC-কে। Group-C পদে Waiting List প্রার্থী থাকলেও ভুয়ো প্রার্থী বাদ দিয়ে বা বিভিন্ন যোগ্যতামানে উত্তীর্ণ হয়ে কতজনকে কাউন্সেলিংয়ে পাওয়া যায়, সেটা ভাবাচ্ছে SSC-কে।

নবম-দশমে আপাতত OMR Sheet বিকৃতির জন্য ৬১৮ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এই ক্ষেত্রে ছবি অবশ্য কিছুটা ভাল বলেই SSC সূত্রে জানা গিয়েছে।  শূন্যপদ যা রয়েছে, তাতে Waiting List’র সবার চাকরি হয়ে যাবে। তার পরেও পূরণ হবে না। এর পাশাপাশি রয়েছে, নন-জয়েনিং এবং কাউন্সেলিং না হওয়া শূন্যপদ। সব মিলিয়ে ৪ হাজারের বেশি শূন্যপদ তৈরি হবে। তবে, জাতিগত সংরক্ষণ, ভাষাগত মাধ্যম, বিষয় প্রভৃতির জন্য নতুন প্রার্থীদের ডাক পাওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। উচ্চ মাধ্যমিকের ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ পেলে শূন্যপদ আরও বাড়বে।

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের

একলাফে আবারও ৫০০০ টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ঘুম উড়ল ক্রেতাদের

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

‘আমরা আশ্বস্ত’, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন চাকরিহারা শিক্ষকরা

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমেই বিপত্তি, তলিয়ে গেল অষ্টম শ্রেণির পড়ুয়া

লুটেরি দুলহান, বিয়ের পর দিন নতুন বউয়ের কাণ্ডে ঘুম উড়ল শ্বশুরবাড়ির