রাজ্য সরকারের তরফে ‘উৎকর্ষ কেন্দ্র’-এর তকমা পেল এসএসকেএম

আধুনিক চিকিৎসা ও গবেষণার এমন সম্ভাবনাকে অগ্রাধিকার দিরেই রাজ্য স্বাস্থ্য দফতর পিজি হাসপাতালকেই ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক পেল এসএসকেএম হাসপাতাল তথা পিজি। চিকিৎসা ক্ষেত্রে ও মেডিক্যাল কলেজ রূপে ভালো পারফরমেন্সের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ উপহার পেল পিজি। এদিন পিজিকে ‘সেন্টার অফ এক্সেল্যান্স’ বা ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে পিজির আরও একধাপ উন্নত হবে পরিষেবা। এই স্বীকৃতির ফলে চিকিৎসার যে কোনও শাখার কোনও বিষয়ে মৌলিক গবেষণার সুযোগ ও পরিকাঠামো নির্মাণে অনেক বাড়তি সুযোগ পাওয়া যাবে বলে চিকিৎসা জগতের ধারণা। বিভিন্ন বিষয়ের সরকারি আনুকূল্য পাওয়ার পথও প্রশস্ত হবে।

আপাতত এসএসকেএম হাসপাতালে মোট ৩৮টি বিভাগ রয়েছে। প্রতিটি বিভাগে আউটডোর চিকিৎসা এবং ইনডোর পরিষেবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আটটি অ্যানেক্স বিভাগ চলছে। যেগুলিতে পৃথকভাবে গবেষণা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে। মাসখানেক আগেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যৌথভাবে ক্যানসার চিকিৎসার চুক্তি করেছে টাটা মেমোরিয়াল। কলকাতাতেই স্বল্প ব্যয়ে দুরারোগ্য ক্যানসার চিকিৎসা করা যাবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও রাজ্যের একমাত্র পেরিনেটলজি বা শিশুর জন্মের পর থেকে ছ’বছর পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠবে, পিজিতেই। সেই কাজও চলছে চালু হয়েছে আউটডোর। আধুনিক চিকিৎসা ও গবেষণার এমন সম্ভাবনাকে অগ্রাধিকার দিরেই রাজ্য স্বাস্থ্য দফতর পিজি হাসপাতালকেই ‘উৎকর্ষ কেন্দ্র’ হিসেবে ঘোষণা করেছে।

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী