এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতালে গলব্লাডার অপারেশনে নয়া রেকর্ড গড়েছে। গত ৫ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার হয়েছে কলকাতার পিজি হাসপাতালে। ওই হাসপাতালের শল্য চিকিৎসকদের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাতেই এসেছে এই সাফল্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) শল্য চিকিৎসকদের এই কাজকে ভুয়সী প্রশংসা করলেন। শনিবার সোশ্যাল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বলেন ‘জমে থাকা গলব্লাডার অস্ত্রোপচার গুলি করাতে এই পদক্ষেপ।

চিকিৎসকরা কোন লক্ষ্য নিয়ে কাজ করলে কি দেখাতে পারেন এটাই তার বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন সোমবার থেকে শুক্রবার এই পাঁচ দিনে ১৭৫ টি গলব্লাডার অপারেশন হয়েছে। এই সময়ের মধ্যে ৩৯০ টি অন্য অস্ত্রপচার হয়েছে। এস এস কে এম হাসপাতালে (SSKM Hospital)কর্তৃপক্ষ, চিকিৎসক ,নার্স ও সব স্বাস্থ্য কর্মীদের শুভেচ্ছা।’কলকাতার পিজি হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের প্রধান অভিমন্যু বসুর নেতৃত্বে ১৫ জন চিকিৎসক এই কাজ করেছেন।

ডক্টর দীপ্তেন্দ্র সরকারের মতো সিনিয়র সার্জেনরাও এই কাজে সামিল হয়েছিলেন। সাধারণত বড় অস্ত্রপচার গুলি জন্য তুলনায় ছোট গলব্লাডার অস্ত্রোপচারের ওটি পেতে দেরি হয়। রোগীদের যাতে আর্দিক ও দিন অপেক্ষা করতে না হয় সেই কারণেই এই পদক্ষেপ নেন এসএসকেএম হাসপাতালের শল্য চিকিৎসকরা। যা কিনা একের পর এক রোগী ও তাদের পরিবারের মুখে সফল অস্ত্রোপচারের পর হাসি ফুটিয়েছে মুখে। টানা ৫ দিন ধরে এই অস্ত্রপচার হয়েছে।

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

বিদায় বন্ধু! কর্মজীবনের শেষ দিনে আট বছরের সঙ্গী বাসকে ভালবাসার চুম্বন চালকের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে