শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। জীবনের পথে জ্ঞানের আলো দেখানো, ভুল-ঠিকের পার্থক্য বোঝানো এবং ভবিষ্যতের স্বপ্ন দেখাতে সাহায্য করা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। বিশেষ এই দিনেই জঙ্গল থেকে উদ্ধার করা হল বর্ণপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। লজ্জাজনক ঘটনাঘিরে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।  

বারুইপুর মহকুমা শাসকের দফতর এবং বারুইপুর পুরসভার থেকে কিছুটা দুরত্বে ১১ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর শিশু উদ্যানে এই ঘটনা ঘটেছে। বিদ্যাসাগরের মূর্তি উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ উঠেছে, শিশু উদ্যানের ভিতরে নির্দিষ্ট জায়গায় থাকা বিদ্যাসাগরের মূর্তিটি তুলে নিয়ে পাশের জঙ্গল-ঝোপের মধ্যে ফেলে রাখা হয়েছে। শিক্ষক দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে এমন ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কে বা কারা মূর্তিটির এই পরিণতি করল।  

আরও  পড়ুন: নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

স্থানীয়দের অভিযোগ, উদ্যানের পাশ দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। তারপরও দীর্ঘদিন ধরে মূর্তিটির এমন অবস্থা কীভাবে নজর এড়াল, তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় বারুইপুর পুরসভা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দাদের একাংশ।  জানা গিয়েছে, এই পার্ক শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর আহমেদ ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের মূর্তিটির উদ্বোধন করেছিলেন। অথচ সেই উদ্যানেই বর্তমানে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে শিক্ষা ও সমাজ সংস্কারের অন্যতম পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। বাংলা শিক্ষা ও সমাজ সংস্কারের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অনস্বীকার্য। নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহের পক্ষে আন্দোলন এবং শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আর সেই বিদ্যাসাগরের মূর্তি শিক্ষক দিবসের দিনেই জঙ্গল-ঝোপের মধ্যে পড়ে থাকার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন।

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের