ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেরামত হয়নি ফরাক্কার ধসে যাওয়া রেললাইন। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। চরম ভোগান্তির মুখে পড়েছেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরা। পূর্ব রেলের তরফে শুক্রবার রাতের মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছিল। শনিবার সকাল থেকে ফরাক্কার আপ লাইনে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

রেল সূত্রে খবর, ফরাক্কায় মাটি অত্যন্ত নরম থাকায় মেরামতির কাজে সমস্যা হচ্ছে। ফলে সময় লাগছে বেশি। রেললাইন মেরামতির কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক পরিষেবা চালু করা সম্ভব নয় বলেই রেল সূত্রে জানা যাচ্ছে। এদিকে, রেল পরিষেবা ব্যাহত হওয়ায় একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। এর জেরে সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অসংখ্য যাত্রী।

আরও পড়ুনঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

রেল যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় এখন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে সড়কপথই কার্যত একমাত্র ভরসা। ফলে বাসে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়েছে। সেই সুযোগে বিভিন্ন রুটে বাসভাড়াও বাড়ার অভিযোগ উঠছে। দীর্ঘ অপেক্ষা, ট্রেন বাতিল এবং ঘুরপথে যাত্রার জেরে নাকাল সাধারণ মানুষ। সব মিলিয়ে কবে ফরাক্কার রেললাইন পুরোপুরি মেরামত হবে এবং কবে থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ, এখন সেটাই বড় প্রশ্ন।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে