কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

Share:

 নিজস্ব প্রতিনিধি:  নদিয়া জেলা সফরে এসে কৃষ্ণনগর সদর হাসপাতালে অতর্কিতে পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। দলীয় বিধায়কের একটি পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি সরাসরি হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিষেবা খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, হাসপাতালের পরিকাঠামো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। বিশেষ করে আবর্জনা ও সাফাই ব্যবস্থা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তিনি হাসপাতালের সুপার ও সিএমওএইচ-এর (CMOH) সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এখানেই শেষ নয়, হাসপাতালের অব্যবস্থা প্রসঙ্গে তিনি বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, ‘গত ৩৪ বছর ও ১৫ বছরে পূর্ববর্তী সরকারগুলি স্বাস্থ্য পরিকাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। না হয়েছে চিকিৎসক নিয়োগ, না হয়েছে নার্স বা গ্রুপ-ডি কর্মী নিয়োগ। আমাদের সরকারের বয়স মাত্র ১০৮ দিন। রাতারাতি সবকিছু বদলে ফেলা সম্ভব নয়, তবে পরিবর্তন শুরু হয়েছে।’  তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার রোগীদের দৈনিক খাবারের বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১১০ টাকা করেছে এবং রোগীরা পরিষেবার উন্নতিতে সন্তোষ প্রকাশ করছেন।

আরও পড়ুন: রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, ‘মন্ত্রী বা আধিকারিকদের আগমনের খবর পেয়ে কেবল একদিন তৎপর হলে চলবে না। হাসপাতাল কর্মীদের প্রতিদিন সমপরিমাণ দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। হাসপাতালকে একটি মন্দিরের মতো পবিত্র ও সেবামূলক স্থানে পরিণত করাই সরকারের লক্ষ্য, যাতে মানুষ নিশ্চিন্তে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতির জন্য সরকারের তরফে অন্তত ছয় মাস সময় চাওয়া হয়েছে।’  

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ