আজ সুপ্রিমকোর্টে রাজ্য়ের ডিএ মামলার শুনানি, পুজোর আগে মিলবে DA?

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত ৪ অগস্ট সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল। তখন বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চায়। পুজোর আগেই কি কর্মচারীদের বকেয়া ডিএ মিলবে? উঠছে প্রশ্ন।

জানা যায়, গত সোমবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এদিন ডিএ মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। কিছু বিশেষ কারণে বিচারপতিরা জানিয়েছেন, সোমবার পুরো মামলাটি শুনতে পারা যাবে না। তাই শুনানির জন্য নতুন দিন ধার্য করা হয়েছিল। সোমবার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত সোমবার শুনানিতে রাজ্যের কর্মীদের হয়ে সওয়াল করার জন্য উপস্থিত ছিলেন আইনজীবীরা। রাজ্যের পক্ষে হাজির ছিলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং কর্মীদের পক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ বিশিষ্ট আইনজীবীরা। এদিন শুনানি শোনা সম্ভব নয় বলে জানানোর পরে, উভয়পক্ষের আইনজীবীরা পরবর্তী শুনানির দিনের বিষয়ে সম্মত হয়েছেন।

এর আগেও পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। মামলাকারীদের আইনজীবীদের মধ্যে একজন অনুপস্থিত থাকায় মামলা পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। ১ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও শুনানি হয়নি। সরকারি কর্মীদের দাবি, কেন্দ্র সরকার কর্মীদের যেই হারে ডিএ দেয়, সেই হারেই রাজ্য সরকারকেও ডিএ দিতে হবে। এমনই দাবিকে সামনে রেখে মামলা দায়ের করেছে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠন। প্রথমেই টেড অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে সেই মামলা। অবশেষে সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৬ অগস্ট। কিন্তু সেই শুনানির দিনও পিছিয়ে গিয়েছে। এর আগে আরও ২বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে।

সামনেই পুজো। তাই পুজোর আগে ডিএ নিয়ে আদালত কী রায় দেয় সেটাই এখন দেখার। রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন, সোমবার একটা ইতিবাচক রায় পেতে পারেন। এই রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর আর্থিক ভবিষ্যৎ।

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর…