রাজভবন থেকে ফিরেই উপাচার্যদের বৈঠকে ডাকলেন ব্রাত্য

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল (Governor) জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রাত্য বসু। আর রাজভবন থেকে বেরিয়েই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যদের (VC) বৈঠক ডাকলেন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে এদিন শিক্ষামন্ত্রীর দীর্ঘক্ষণ কথা হয়। ভিডিও টুইট করে তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

আগামী ১৯ মে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। বৈঠকে আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি। শুধু তাই নয়, আলোচনা হতে পারে কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থা নিয়েও। উল্লেখ্য, টুইট (Twitter) করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। তাঁর ডাকে সাড়া দিয়েই রাজভবনে গিয়েছিলেন ব্রাত্য বসু। রাজ্যের সার্বিক শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে। 

শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে উচ্চশিক্ষা কোন দিকে যাবে বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর রাজ্যে উচ্চশিক্ষায় রাজ্যপালের তরফে সহযোগিতা করা হবে শিক্ষামন্ত্রীকে এদিন সেই বার্তাই দিয়েছেন রাজ্যপাল। রাজ্য- রাজ্যপাল সংঘাতের আবহেই শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনখড়ের বৈঠক রাজ্যের প্রতি রাজ্যপালের সহযোগিতার বার্তা বলে মনে করছেন ওয়াকিববহাল মহল।

শুক্রবার রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। ছবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মিত হাসি মুখে দেখা যায়। 

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা