দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরভোট: জ্বর মাপতে ৫,০০০ কর্মী নিয়োগ করবে রাজ্য নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহেই কলকাতা পুরনিগমে ভোটগ্রহন হবে আগামী ১৯ ডিসেম্বর। এরমধ্যেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে ভারতে। যদিও কলকাতায় ওমিক্রনের সংক্রমণের কোনও খবর নেই এখনও পর্যন্ত। তবুও কোনও ফাঁক রাখতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, প্রতিটি ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করবে কমিশন। কারণ কলকাতায় করোনা সংক্রমণ মাথা ব্যথার কারণ। এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি বুথেই ভোটদাতাদের জ্বর মাপা হবে। জ্বর বা অন্য কোনও লক্ষণ না থাকলেই ভোটগ্রহন কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। আর এর জন্য প্রায় ৫০০০ কর্মী নিয়োগ করছে রাজ্য নির্বাচন কমিশন। যারা বুথের বাইরে ভোটারদের শরীরের তাপমাত্রা মাপবেন। সোমবার এই তথ্য দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য।

কলকাতা পুরনিগমে মোট ওয়ার্ড ১৪৪টি। মোট ভোটার ৪০ লক্ষের বেশি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেথে এবার বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট বুধ থাকছে ৪,৭৪২টি। করোনা পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক ভোটার সামলাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য নির্বাচন কমিশন। প্রতিটি বুথেই কয়েকজন করে কর্মী থাকবেন, যারা প্রতিটি ভোটারের শরীরের তাপমাত্রা মাপবেন। ৪,৭৪২টি বুথের জন্য বেশি সংখ্যক কর্মী রাখা হচ্ছে। কারণ বড় বুথে একাধিক কর্মী দেওয়া হবে। আবার বেশ কয়েকজনকে রিজার্ভে রাখা হবে। কেউ অসুস্থ হলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তড়িঘড়ি বদলি করার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ