সরকারি হাসপাতাল থেকে ওষুধ দেওয়া নিয়ে কড়া নির্দেশ

সব বিনামূল্যের ওষুধ দিতে হবে খামে ভরে। প্রত্যেক ধরনের ওষুধ থাকবে আলাদা আলাদা খামে। সেই সঙ্গে খামের ওপর লিখতে হবে বাংলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সর্বস্তরের সরকারি হাসপাতাল(Government Hospitals) থেকে বিনামূল্যের ওষুধ(Free Medicine) দেওয়ার ক্ষেত্রে বড় নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সেই নির্দেশ জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম(Narayan Swarup Nigam)। সেই নির্দেশে বলে দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি হাসপাতাল থেকে যখন কোনও রোগী বা তার পরিজন বিনামূল্যের কোনও ওষুধ নেবেন মেডিসিন স্টোর(Medicine Store) বা ফার্মাসি থেকে তখন সেই সব বিনামূল্যের ওষুধ দিতে হবে খামে ভরে। প্রত্যেক ধরনের ওষুধ থাকবে আলাদা আলাদা খামে, যেমনটা সচরাচর দেখা যায় বাইরের দোকান থেকে ওষুধ কিনলে। সেই সঙ্গে প্রতিটি খামের গায়ে হাসপাতালের রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় লিখে দিতে হবে ওষুধের ডোজ। কোন ওষুধ কতটা, কখন, কতবার খাবেন, তাও বাংলায়(Bengali)  লিখে দিতে হবে। সেক্ষেত্রে ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য হলেও সমস্যা থাকবে না রোগীর বা পরিবারের সদস্যদের।

আরও পড়ুন ২৫টি আদিবাসী সংগঠনের ডাকে বাংলা বনধ, নাকাল জনতা

কেন এই নয়া বিধি লাগু করল রাজ্য সরকার? ওয়াকিবহাল মহল বলছে, মূল উদ্দেশ্য হল ‘Medicine Error’ আটকানো। অর্থাৎ ওষুধের নাম, সময়, ডোজ সংক্রান্ত ভুলভ্রান্তি বন্ধ করা। এর ফলে রোগীর সুরক্ষার বিষয়টি নিশ্চিত হবে। এছাড়া, স্থানীয় ভাষার ব্যবহারও বাড়বে সরকারি ক্ষেত্রে। যদিও এই নিয়ম সার্বিকভাবে চালু করা বেশ কষ্টসাধ্য বলে মানছেন প্রশাসনিক ও ফার্মাসিস্ট মহলের একাংশ। কেননা তাঁদের আশঙ্কা, এর জন্য নিত্যদিন যত খাম লাগবে তা আসবে কোথা থেকে? যোগানই বা দেবে কে? সেই সঙ্গে খাম কিনতে যে বাড়তি খরচ সেটাই বা দেবে কে? তবে তাঁরা বাংলায় লেখার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। কেননা গ্রাম বাংলার অনেক মানুষই বেশির ভাগ সময় ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন দুর্বোধ্য শব্দগুলি পড়ে বুঝতে পারেন না। তাঁদের ক্ষেত্রে এই বাংলায় লেখা অনেক সমস্যার সমাধান ঘটিয়ে দেবে। তাঁরা নিজেরাই বুঝতে পারবেন কোন ওষুধ দিনে কতবার, কোন কোন সময়ে, ঠিক কতটা খেতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি