Combination Antibiotic’s খোলামকুচির মতো বিক্রি রুখতে পদক্ষেপ

দীর্ঘদিন ধরেই বহু চিকিৎসক বলে আসছেন, বাজার চলতি অধিকাংশ Fixed Dose Combination Antibiotics বৈজ্ঞানিক দিক থেকে যুক্তিহীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে খোলামকুচির মতো বিকচ্ছে Combination Antibiotics। দুটি বা ততোধিক Antibiotic মিশিয়ে বাজার মাত করতে নেমেছে ওষুধ নির্মাতারা। আবার Antibiotic’র সঙ্গে মেশানো হচ্ছে Anti Allergic, Vitamin, Analgesic তথা ব্যথা কমানোর ওষুধ। খাওয়ার আগের মূল উপাদানের ওষুধ এইসব ‘রহস্যময় গুণসম্পন্ন’ কম্বিনেশন ওষুধের ঠেলায় রোগীরা খাচ্ছেন খাওয়ার পর। দীর্ঘদিন ধরেই বহু চিকিৎসক বলে আসছেন, বাজার চলতি অধিকাংশ Fixed Dose Combination Antibiotics বৈজ্ঞানিক দিক থেকে যুক্তিহীন। Amoxicillin এবং Clavulanic অ্যাসিডের মতো হাতেগোনা ১০-১২টি বাদ দিলে বাদবাকিগুলি কোনও কাজেরই নয়। অথচ ওই সব ওষুধ তৈরি করা হয়েছে রোগীদের অসুখবিসুখ থেকে মুক্তি দিতে নয়, বরং গুছিয়ে তাঁদের পকেট কাটতে। কিন্তু চিকিৎসকদেরই একাংশের বদান্যতায় এইসব Combination Antibiotic’র ‘যথার্থতা’ প্রকাশিত হয়ে যাচ্ছে মেডিকেল জার্নালে। অবশেষে এ নিয়ে কড়া হল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল।

দেশে ওষুধ বিষয়ক শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা Central Drugs Control Standards Organization বা CDSCO’র শীর্ষকর্তা Drugs Controller General of India এক নির্দেশনামায় জানিয়েছেন, সব রাজ্যকে আগামী ২ সপ্তাহের মধ্যে লাইসেন্সপ্রাপ্ত যাবতীয় Combination Antibiotics’র তালিকা জানাতে হবে কেন্দ্রকে। ১৬ মে জারি হওয়া ওই নির্দেশে এও বলা হয়েছে, বাজারে বৈজ্ঞানিক যুক্তিহীন Combination Antibiotics’র আছে কি না সেদিকে কড়া নজর রাখতে হবে। থাকলেই ড্রাগ এবং কসমেটিকস আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। ওইসব ভুলভাল Combination Antibiotics বাতিল করার কথাও বলা হয়েছে চিঠিতে। এ রাজ্যের ওষুধের দোকানদারদের সর্ববৃহৎ সংগঠন BCDA’র রাজ্য সভাপতি শঙ্খ রায়চৌধুরী আবার এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারত ছাড়া আর কোনও দেশে এত Combination Antibiotics’র ব্য‌বহার নেই। যদি এই সব Combination Antibiotics’র ব্যবহার নিয়ন্ত্রীত হয় তাহলে আগামী দিনে মানুষের অনান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। বাজার চলতি বহু কম্বিনেশন ওষুধ আছে, যেগুলি কোনও বৈজ্ঞানিক যুক্তি ছাড়াই স্রেফ দাম বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণের তালিকা থেকে বের করে আনার জন্য ছাড়া হয়েছে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি