কলকাতায় শুরু কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি

কর্মসূচি উপলক্ষ্যে অনুষ্ঠানের সূচনা করেছেনপুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। মুখ্য অতিথি ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জুড়ে বাড়ছে পথ কুকুরের (Street Dog) সংখ্যা। পথচারীদের তাড়া করে বা কামড়ে ফেলে অবলা এই জীব। আবার অনেকসময় সারমেয়দের অকারণে মারা হয়। গায়ে ফেলে দেওয়া হয় গরম জল, অ্যাসিড। এই নির্যাতনও ঠিক নয়। তাই পথ কুকুর নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম। ১০ মে শুরু হয়েছে নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি।  মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী ও পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। মুখ্য অতিথি হিসেবে উপস্থিৎ ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

 কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) প্রত্যেকটি ওয়ার্ডে পথ কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির উদ্বোধন হয় আজ ১০ মে। উদ্বোধন হয় মঙ্গলবার দুপুরে।  উদ্বোধনী অনুষ্ঠাণ আয়োজিত হয়েছিল হাতিবাগানের স্টার থিয়েটারে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানগরের পশুপ্রেমী ও সমাজসেবীরা। নির্বীজকরণের ফলে যেমন পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ করা যাবে তেমনই টিকাকরণের ফলে কুকুর হবে নির্বিষ ও জীবানু মুক্ত। এই খবরেই আপ্লুত পুরবাসীরা।

কর্মসূচি উপলক্ষ্যে অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যের মন্ত্রী ও পুরনিগমের মেয়র (Mayor) ফিরহাদ হাকিম। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী (Minister) স্বপন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সমস্ত অনুষ্ঠানটির পৌরোহিত্য করেছেন উপমহানাগরিক ও বিধায়ক অতীন ঘোষ।

উল্লেখ্য, সম্প্রতি কুকুরের তাণ্ডব চলেছিল আরজি কর হাসপাতাল জুড়ে।  পরিস্থিতি এমনই হয় যে কুকুরের কামড় ও আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছিলেন রোগীর পরিজন। চিকিৎসা করা হলেও ১২ টি কুকুরের কামড় ও আঁচড়ের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছিল এক মহিলার।  আর জি কর কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল, হাসপাতালে কুকুর- বিড়াল তাড়াতে টেন্ডার ডাকা হয়। দেখা যায় তাড়ানো হলেও ফিরে আসছে। কুকুর- বিড়াল তাড়াতে সম্প্রতি বৈঠক করেছে রোগী কল্যাণ সমিতি। হাসপাতালের তরফে বলা হয়, এই ঘটনা দুর্ভাগ্যজনক। জানানো হয়েছিল, ফের কুকুর- বিড়ালগুলিকে তাড়ানো হবে। তাদের ঢোকায় বাধা দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় চেয়ারম্যান জানিয়েছিলেন, কুকুরের নির্বীজকরণ ( Sterilization) আবার শুরু করা হবে।

তবে পথ কুকুর নিয়ন্ত্রণে শুধু আরজি কর চত্ত্বর বা সংলগ্ন ওয়ার্ডেই এই কর্মসূচি করা হচ্ছে না। কর্মসূচি চালানো হচ্ছে পুরো নগর জুড়েই। আর এই খবরেই আনন্দিত পুরবাসী। সেই কর্মসূচিরই উদ্বোধন হল মঙ্গলবার।

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

যুদ্ধের খবর করতে গিয়ে প্রাণ গিয়েছিল, মৃত্যুর পর আন্তর্জাতিক সম্মান পেলেন এই সাংবাদিক

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা