কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Share:

 

নিজস্ব প্রতিনিধি : শহরের ৭ টি স্ট্রং রুমের বাইরে জারি করা হয়েছে ১৬৩ ধারা। শুধু তাই নয়, স্ট্রং রুমের আশেপাশে এলাকায় নো – পার্কিং জোন ঘোষণা করা হয়েছে। ৩০ শে এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ৭টি স্ট্রং রুমের বাইরে ১৬৩ ধারা জারি করা হয়েছে। স্ট্রং রুমের(Strong Room) ২০০ মিটার এলাকার মধ্যে কোন জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে, স্ট্রংরুমের নিরাপত্তায় আরও কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিস্তর অভিযোগ সামনে আসছে। কোথাও কারচুপির অভিযোগ, কোথাও সিসিটিভি বিকল হওয়ার অভিযোগ উঠছে। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য কর্মী এবং প্রার্থীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। নিজের কেন্দ্রের স্ট্রংরুমে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ছিলেন তিনি।

এবার স্ট্রং রুমের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন। ২৪ ঘণ্টা সেখানে হাজির থাকবেন কমিশনের আধিকারিকরা। নজরদারিতে থাকবেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিক।ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল, কালনা , বারাসত সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমের অব্যবস্থার অভিযোগ উঠছে। যদিও অভিযোগ মানতে নারাজ কমিশন। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার বহু জায়গায় স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ তোলা হচ্ছে। কোথাও ২মিনিট, কোথাও ৬ মিনিট, কোথাও ৩০ মিনিট। এতদিন পুলিশ বা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকতেন স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে। এবার ২৪ ঘন্টা নজরদারির দায়িত্বে থাকবে কমিশনের আধিকারিকরা। 
স্ট্রং রুমে ঢুকতে গেলে একাধিক নিয়ম মানতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিয়েই তবে ঢোকা যাবে সেখানে। স্ট্রংরুমের ত্রিস্তরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর(Central Force) যে ঘেরাটোপ রয়েছে, সেখানে আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এই স্ট্রংরুমগুলির বাইরে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, স্ট্রং রুমের নিরাপত্তা আরও কঠোর করতে এই নির্দেশিকা দেওয়া হচ্ছে।স্ট্রংরুমে থাকা ইভিএমে(EVM) যাতে কারচুপি না হয়, তারজন্য কর্মীদের ও প্রার্থীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

তিনি নিজেও বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে গিয়েছিলেন। দলীয় কর্মীদের তৃণমূল নেত্রী বার্তা দেন, নিজের এলাকার স্ট্রং রুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রং রুমে যেতে বলেন মমতা(Mamata)। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। রাতের কালবৈশাখীকে তোয়াক্কা না করে স্ট্রং রুমে চলে যান মমতা। দীর্ঘক্ষণ সেখানে থাকেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে বৃষ্টির মধ্যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রওএবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি ও তৃণমূল কর্মীরা মুখোমুখি হলে সেখানে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। কলকাতা পুলিশের বিশাল বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী