সল্টলেকে কলেজ পড়ুয়ার রহস্যমৃত্যু, আত্মহত্যা নাকি সম্পর্কের টানাপোড়েন ? তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি আবাসনের নিচে উদ্ধার হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে  সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।  তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  আত্মহত্যা নাকি রয়েছে অন্য কোন রহস্য তদন্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাথমিক অনুমান, ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বছর কুড়ির ওই ছাত্র।

পুলিশ সূত্রে খবর, নিহত ওই যুবক হলেন  গৌরব দত্ত। বর্তমানে সে নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন,’ আচমকাই একটা শব্দ শুনতে পাই। সল্টলেকের সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে পায় , আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন এক পড়ুয়া। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।‘

 তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে  ঝামেলা হয় গৌরবের। এছাড়াও কোন মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিল গৌরব। তাতেই কী মানসিক অবসাদে ভুগছিলেন এই পড়ুয়া?তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

বড়ি দিয়ে সিম কুমড়োর চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে জমে যাবে

বাড়ি লিখে দিতেই মায়ের মাথার ছাদ কেড়ে নিল স্বার্থপর মেয়ে, সাহায্য করল না ছেলেরাও

চিংড়ি খেতে ভালবাসেন? রান্নার সময় ৬টি মারাত্মক ভুল করছেন না তো!

‘মানুষের বিশ্বাস ফেরাতে পুলিশকে কঠিন পদক্ষেপ করতে হবে’, গাইঘাটা কাণ্ডে বার্তা দিলীপের

স্থলে প্রবেশের আগেই অন্ধ্রপ্রদেশে তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় অর্ণবের, পাঁচ জেলায় লাল সতর্কতা জারি

পায়ের আঘাতের ভান করে ভিক্ষা, চিকিৎসার কথা শুনেই দৌড় ভিক্ষুকের

বাঁকুড়া থেকে এক বাসেই সোজা উত্তরবঙ্গ, দীপাবলীতে দারুণ উপহার SBSTC’র

দু’মাসের মধ্যেই তারাপীঠের হোটেলে ফের অগ্নিকাণ্ড, ভোররাতে তুমুল আতঙ্ক

সঙ্গে রাখুন ছাতা! অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত অর্ণব, কখন থেকে বঙ্গে শুরু দুর্যোগ?

গাইঘাটায় স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে, কেন এই সিদ্ধান্ত?

ঘূর্ণিঝড় অর্ণবের জের, ওড়িশাগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

গুরুদ্বার থেকে বেরোতেই এলোপাথাড়ি গুলি, পঞ্জাবে খুন আপ সরপঞ্চের ছেলে