খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবা থানা এলাকার কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। কসবার ল-কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী বলে অভিযোগ। বাকি  ২ জনের মধ্যে একজন কলেজের কর্মী ও ১জন কলেজের পড়ুয়া। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

কসবার আইন কলেজে তরুণী ধর্ষণ ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নিল জাতীয় মহিলা কমিশন। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গেও রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। এই ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে, তা তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট করে জমা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, গত বুধবার কলেজের মধ্যেই ওই ছাত্রীকে গণমধর্ষেণের অভিযোগ উঠেছে কলেজের প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে। তার সঙ্গে আরও ২ জন রয়েছে বলে জানা গিয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। বলা হয়েছে, বুধবার কলেজের ভিতরেই ওই ছাত্রীকে ধর্ষণ করে ৩ জন। তারপরেই কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়ের করার পরেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তদন্তে নেমে ৩জনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তালবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। এরপর তাদের বয়ানের সূত্র ধরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়েছে।

কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনা কীভাবে ঘটতে পারে সেই বিষয়ে প্রশ্ন উঠছে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে অভিভাবকরা। জানা গিয়েছে, জিএস পদ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে। ওই তরুণীকে কলেজের একতলার রুমে প্রথমে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ওই ঘরটি আটকে দেওয়া হয়েছে। কেন এই ঘটনা ঘটল, ঘটনার আসল তথ্য সামনে আনতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫