দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুব্রতের শ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে হাজির অভিষেক

নিজস্ব প্রতিনিধি: ৪ নভেম্বর বাংলার রাজনীতির আকাশে ছন্দপতন ঘটে। কালীপুজোর রাতেই দুঃসংবাদ বয়ে আসে রাজ্যের কাছে। সেদিন রাত ৯ টা ২২ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। এসএসকেএমে রুটিন চেকআপের জন্য ভর্তি হলেও তীব্র শ্বাসকষ্ট হয়। তারপরেই সুব্রত’র চিকিৎসার জন্য তৈরি হয় বিশেষ মেডিক্যাল বোর্ড। হৃদযন্ত্রে দুটি স্টেন্ট ধরা পড়ে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। সুস্থ হয়ে ওঠার মুখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর মৃত্যুতে ভিন্ন চিত্র দেখা যায় রাজ্যের রাজনৈতিক মহলে। সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে ডান-বাম সব শিবিরের দুঃখ ও সমবেদনা এক হয়ে যায়।

রবিবার সুব্রত মুখোপাধ্যায়ের শ্রাদ্ধবাসরের অনুষ্ঠান ছিল, বালিগঞ্জের বাড়িতে ছিল সেই অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেও তৃণমূল ও কংগ্রেসের সবপক্ষকে দেখা গেল এক ছাদের তলায়। নিজেদের সতীর্থকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সকলেই। বালিগঞ্জের বাড়িতে অতিথিরা গেলেও মূল শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের প্রিয় ক্লাব একডালিয়া এভারগ্রীনে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তাপস রায়, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, কুণাল ঘোষ সহ একাধিক নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে ছিলেন তাঁর পক্ষে সুব্রত মুখোপাধ্যায়ের এই চলে যাওয়াটা কষ্টের। তাই তিনি হাজির থাকবেন না কোনও কাজেই। তবে এদিন ফুল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের সুব্রত মুখোপাধ্যায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করেছেন ভাগ্নে অঙ্কিত মুখোপাধ্যায়। নিঃসন্তান হওয়ায় মামার মুখাগ্নি করেন ভাগ্নে অঙ্কিত মুখোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ