বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত রাস্তা ও সংগ্রহশালা! উদ্যোগী সুদর্শনা

গ্রামের বাড়ি ছেড়ে বালিগঞ্জ এলাকায় ঘাঁটি গেড়েছিলেন। তারপর থেকেই কলকাতা তথা বাংলার মানুষদের পরিষেবা দিতে ও রাজ্যবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করতে চিন্তাভাবনা শুরু করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের বাড়ি ছেড়ে বালিগঞ্জ এলাকায় ঘাঁটি গেড়েছিলেন। তারপর থেকেই কলকাতা তথা বাংলার মানুষদের পরিষেবা দিতে ও রাজ্যবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করতে চিন্তাভাবনা শুরু করেন। বালিগঞ্জের বন্ডাল রোডে প্রথমে উঠলেও ঘনঘন নিজের বাসস্থান বদল করেছেন সুব্রত মুখোপাধ্যায়। তবে বালিগঞ্জ ছেড়ে যান নি সুব্রত বাবু। মৃত্যুর দিন পর্যন্ত বালিগঞ্জই ছিল তাঁর বাসস্থান। রাজনীতিই ছিল তাঁর নেশা-পেশা। আর সেই রাজনীতির মাধ্যমেই সাধারণ মানুষের সেবা করেছেন প্রয়াত জননেতা সুব্রত মুখোপাধ্যায়। কখনও বিধায়ক, কখনও মেয়র, শেষজীবনে পঞ্চায়েত মন্ত্রী হিসেবে রাজ্যবাসীর সঙ্কট মেটাতে বদ্ধপরিকর ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়েছেন বালিগঞ্জ এলাকায়। একডালিয়া ক্লাবের দুর্গাপুজো থেকে দক্ষিণ কলকাতার উন্নয়ন নিয়ে সদা ব্যস্ত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে তৈরি হয়েছে শূন্যতা। যা পূরণ করা সম্ভব নয়। কিন্তু রাজনৈতিক শিষ্যা হিসেবে গুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।

বালিগঞ্জ এলাকায় চিরস্মরণীয় হয়ে থাকার জন্য প্রয়াত জননেতা সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামাঙ্করনের উদ্যোগ নিয়েছেন সুদর্শনা। সঙ্গে মেয়র হিসেবে কলকাতা পুরসভায় সুব্রত মুখোপাধ্যায়ের ব্যবহৃত আসবাবপত্র ও তাঁর জীবিত অবস্থায় প্রাপ্ত সমস্ত সম্মান স্মারকের সংগ্রহশালা গড়তে উদ্যোগী পুরমাতা সুদর্শনা। এই বিষয়ে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে চিঠিও দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। জানা গিয়েছে আগামী ২৮ শে জানুয়ারি নতুন পুরবোর্ডের প্রথম মাসিক বৈঠকে এই দুটি কাজ করতে উদ্যোগী সুদর্শনা। তিনি জানিয়েছেন, সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণও প্রদর্শনশালা গড়ে তোলার প্রস্তাব আমাদের কাছে গঙ্গাজলে গঙ্গাপুজোরই সামিল। তাঁর স্ত্রী ছন্দাবাণি মুখোপাধ্যায়ও এই বিষয়ে সাহায্য করছেন।

চিঠিতে সুদর্শনা চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, দক্ষিণ কলকাতায় জল সংকট মেটাতে সুব্রত মুখোপাধ্যায় কালীঘাট পার্ক, গড়ফা এবং কসবায় বুস্টার পাম্পিং স্টেশন স্থাপন করেছিলেন। সাদার্ন অ্যাভিনিউয়ের বেহাল নিকাশি ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছিল তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায়। উত্তর কলকাতার স্টার থিয়েটারের আধুনিকীকরণও হয়েছিল তাঁর হাত ধরে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক থাকাকালীন এলাকার উন্নয়নে একাধিক উদ্যোগ নিয়েছিলেন। সাধারণ মানুষ তাঁকে বালিগঞ্জের নব-রূপকার হিসেবেই জানেন সুব্রত বাবুকে। তাই তাঁর নামাঙ্কিত রাস্তা বালিগঞ্জ এলাকায় করতে উদ্যোগী সুদর্শনা।

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতের তেল-বাণিজ্যে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা