Loading live market data...
Loading active stocks...
Connecting...

মেট্রোর ব্লু লাইনে ফের আত্মহত্যার চেষ্টা, ৩০ মিনিট পর পরিষেবা স্বাভাবিক

Share:

নিজস্ব প্রতনিধি : সপ্তাহের শুরুতেই ফের ব্লু লাইনে পরিষেবা ব্যহত। আত্মহত্যার চেষ্টার কারণে অফিস টাইমে পরিষেবা ব্যহত হয়েছে। এদিন সকালে এমজি রোড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে এক যাত্রী। এরজেরে ডাউন লাইনে মেট্রো চলাচলে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়েছে। ৩০ মিনিট বন্ধ থাকার পরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

জানা গিয়েছে, সোমবার সপ্তাহের শুরুতে অফিস টাইমে ফের ব্যহত মেট্রো পরিষেবা। এদিন সকাল ১১.৩৫ নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে আচমকাই মেট্রোর সামনে ঝাঁপ দেয় এক যাত্রী। সঙ্গে সঙ্গে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার কাজ শুরু হয়।ব্লু লাইনের ময়দান স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম এবং দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনের পরিষেবা চালু রাখা হয়েছিল। স্টেশনে উদ্ধার করার কাজ করা হয়েছ। ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি। সমস্ত উদ্ধার করার পরে ১২.০৫ নাগাদ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হয়। কিন্তু ৩০ মিনিট পরিষেবা ব্যহত হওয়ার জন্য নাজেহাল হতে হয়েছে যাত্রীদের। 

মেট্রো পরিষেবা বন্ধ থাকায় দমদম মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছিল। ধর্মতলামুখী যাত্রীদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। অধিকাংশ যাত্রী বাইরে অপেক্ষা করছেন। ফলে সময়ের সঙ্গে ভিড় বেড়েছে। সব মিলিয়ে চরম নাজেহাল হতে হয়েছে মেট্রো যাত্রীদের। ব্লু লাইনে প্রায়ই পরিষেবা ব্যহত হয়। কখনও আত্মহত্যার ঘটনা, কখনও সিগন্যালিংয়ের সমস্যার কারণে ব্যহত পরিষেবা। 

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?