গার্স্টিন প্লেসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষোভের মুখে সুজিত

কলকাতার ডালহৌসি এলাকার গার্স্টিন প্লেসের শতাব্দী প্রাচীন বাড়িতে আগুন লাগার ঘটনায় পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়লেন সুজিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি ভোরে কলকাতার(Kolkata) ডালহৌসি এলাকার গার্স্টিন প্লেসের শতাব্দী প্রাচীন বাড়িতে আগুন(Garstin Place Fire Incident) লাগার ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর এখনও মেলেনি। আগুনের জেরে বাড়িটির একাংশ ধসেও গিয়েছে। বাকি অংশ বেশ বিপদজনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এদিন দমকলের ৮টি ইঞ্জিন প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যে বহুতলের ৩ ও ৪ তলায় এদিন আগিন লাগে তার পাশেই রয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। তাই এই বহুতলে যেমন বেশ কিছু অফিস রয়েছে তেমনি বেশ কিছু আইনজীবীর নিজস্ব চেম্বারও রয়েছে। এদিন আগুন নিভে যাওয়ার পরে আইনজীবী ও বিভিন অফিসের কর্মীরা বাড়িতে ঢুকতে গেলে পুলিশ তাঁদের বাধা দান করে। তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে আইনজীবীদের(Lawyers) মধ্যে। পরে যখন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Sujit Basu) এলাকা পরিদর্শনে আসেন তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীরা।

আইনজীবীদের দাবি, আগুনে ক্ষতিগ্রস্থ বাড়িতে থাকা তাঁদের চেম্বারে ছিল বহু মামলার গুরুত্বপূর্ণ নথি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রায় সর্বস্ব। মামলার নথিপত্র পুড়ে যাওয়ার ক্ষতিপূরণ কে দেবে? এই প্রশ্ন তুলেই এদিন সুজিত বসুকে ঘিরে বিক্ষোভও দেখান আইনজীবীরা। তাঁদের প্রশ্ন, ওই বাড়িতে যে রাসায়নিক মজুত করে রাখা হয়েছে তা কেন পুলিশ আগে থেকে জানলো না? ঘটনাস্থল পরিদর্শনের পর সুজিত বসু জানান, ‘বাড়িটি অনেক পুরনো। আগুন নেভানোর ব্যবস্থা করা হয়েছে। বাড়িতে থাকা সকলকে তাড়াতাড়ি বের করা হয়েছে। হতাহতের কোনও খবর নেই। শুনেছি এখানে রাসায়নিক মজুত করা ছিল। যদি সত্যি হয় খুব খারাপ বিষয়। পুলিশ, দমকলের তরফে তদন্ত করতে বলব। কলকাতায় বহু পুরনো বাড়ি রয়েছে। পুরসভাকে বলব সংস্কারের বন্দোবস্ত করা হোক। তবে কী কারণে ওই বাড়িটিতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ উল্লেখ্য, এদিন ভোর ৩টের সময় ওই বাড়িতে আগুন লাগে। বাড়িটি বেশ ঘিঞ্জি এলাকায়। তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাড়ির ভিতর থেকে বারবার বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না