বিধানসভায় মুখ্যমন্ত্রীর কটাক্ষের পরে ক্ষমা চাইলেন সুকান্ত মজুমদার

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেশতলায় শিখ পুলিশ অফিসারকে হাওয়াই চটির কাটআউট ছোড়ার ঘটনায় সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই ক্ষমা চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে তিনি বলেছিলেন, কাটআউটটি ফেলতে গিয়ে, সেটি ওই পুলিশ আধিকারিকের মাথায় লেগেছে। কিন্তু এই নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হলে ক্ষমা চাইতে বাধ্য হলেন সুকান্ত মজুমদার।

মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনও শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি বিনম্রভাবে তাঁদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’ বিষয়টি নিয়ে সোমবার বিধানসভায় সুকান্তকে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিধানসভায় সুকান্ত মজুমদারকে সোমবার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  হাওয়াই চটি এত পছন্দ হলে, হাওয়াই চটির দোকান খুলুন। সুকান্ত মজুমদারকে হাফ মিনিস্টার বলেও কটাক্ষ করেছেন তিনি। তার কারণ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীও। মুখ্যমন্ত্রী বলেছেন, একজন হাফ মিনিস্টার পাড়ার মোড়ে গিয়ে পাঞ্জাবি অফিসারের মাথা লক্ষ্য করে জুতোর কাটআউট ছুড়েছেন। আহমেদাবাদের ঘটনার কথা তুলে বলেছেন, ওই দুর্ঘটনায় সকলেই শোকের মধ্যে রয়েছেন। তারপরেই ওই পুলিশ অফিসারের দিকে লক্ষ্য করে হাওয়াই চটির কাটআউট ছোড়া হচ্ছে। এই ঘটনার চরম নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি তিনি ভালোভাবে নেননি সেটা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে বিস্তর। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষমe চেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিজের ভাবমূর্তি ঠিক করতেই এই কাজ বলে মনে করা হচ্ছে।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ