কবে থেকে স্কুলে শুরু গরমের ছুটি? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ৩০ এপ্রিল থেকে স্কুলে পড়ে যাচ্ছে গরমের ছুটি। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এপ্রিলের প্রথম থেকেই গরমের হাঁসফাঁসানি। তীব্র দাবদাহে প্রয়োজন না হলে বাইরে বেরোতে নিষেধ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সবসময় জল ও ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন। তবে কর্মক্ষেত্রে না গেলে তো উপায় নেই। রোজগারের আশায় বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষরা। পাশাপাশি স্কুলেও যেতে হচ্ছে কচিকাঁচাদের। আর তাতেই অসুস্থ হয়ে পড়ছে অনেকে। তবে গরম আরও বাড়তে পারে। ইতিমধ্যেই কলকাতায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে। সুতরাং ৪০ ডিগ্রি ছুঁতে আর বেশি দেরি নেই। তাই আগেভাগেই গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ এপ্রিল থেকে স্কুলে পড়ে যাচ্ছে গরমের ছুটি। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানিয়ে দিলেন, ৩০ এপ্রিল থেকেই রাজ্যে গরমের ছুটি পড়ছে। গরমে পড়ুয়াদের যাতে কোনও কষ্ট না হয়, তার জন্যেই চটজলদি এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যাতে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। চাকরি হারিয়েছে ২৬,০০০ যোগ্য অযোগ্য প্রার্থী। তাতেই গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে কান্নাকাটি জুড়ে দিয়েছেন ২০১৬ সালে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক।

মুলত তাঁদেরকে আশ্বাস দিতেই বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের পাশে দাঁড়িয়েএদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘সমস্ত রায় নিয়ে আমার কোন আপত্তি নেই। কিন্তু বিচারপতির প্রতি সম্মান জানিয়ে বলছি আমরা এই রায় মেনে নিতে পারছি না। মানবিক দিক থেকে বলছি কোনরকমের ভুল তথ্য দেবেন না’। তবে কী চাকরি হারাদের সমস্ত মাইনে ফেরত দিতে হবে, এদিন সাংবাদিকরা এমন প্রশ্নও করেছেন। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা চাকরি করছিলেন তাঁদের কোনরকমের জিজ্ঞাসা করা হবে না। তাঁদের কোনরকমের মাইনে ফেরত দিতে হবে না।’ এই বক্তব্যের মধ্যেই মুখ্যমন্ত্রী এদিন গরমের ছুটির ঘোষণা করলেন। উল্লেখ্য যাঁদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে ১১ হাজার ৬১০ জন ক্লাস ৯-১০ পর্যন্ত পড়াতেন। এবং ৫৫৯৬ জন ১১ থেকে ১২ ক্লাস পর্যন্ত পড়াতেন।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?