বায় দূষণে বিপন্ন সুন্দরবন, প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, বিপাকে কলকাতাও

প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা সত্যি হলে সুন্দরবনের ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হবে আর তার সরাসরি প্রভাব পড়বে কলকাতা সহ গোটা বাংলার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হল কলকাতার(Kolkata) ফুসফুস, আর বাংলার ফুসফুস হল সুন্দরবন(Sundarban)। সেখানেকার ম্যানগ্রোভ বনাঞ্চলকেই(Mangrove Forest) বলা হয় এ রাজ্যের ফুসফুস(Lungs of Bengal)। কেননা, কলকাতা সহ গোটা রাজ্যের বায়ুদূষণ নিয়ন্ত্রণে(Controlling Air Pollution) বড় ভূমিকা নেয় সুন্দরবন। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা সাইক্লোনের সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক প্রাচীর হিসেবে লাগাতার কাজ করে সেখানকার ম্যানগ্রোভ অরণ্য। অথচ বায়ুদূষণের জেরে এখন সেই সুন্দরবনই বিপন্ন হয়ে পড়েছে। শুধু সুন্দরবন এলাকার বায়ুদূষণই শ্বাসমূল বনের বিপদ ডেকে এনেছে তাই নয়, পাশাপাশি কলকাতা এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকা থেকেও ভেসে আসা দূষিত বাতাসও বিপদ ডেকে এনেছে সুন্দরবনের জন্য। সম্প্রতি কলকাতার Bose Institute ও IIT Kanpur’র বিজ্ঞানীরা যৌথ ভাবে এক সমীক্ষা চালিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁদের দাবি, বায়ুদূষণের জেরে প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে সুন্দরবনের বুকে। আর যদি তা সত্যি হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে বিস্তীর্ণ বনাঞ্চল এবং সেখানে বসবাস করা প্রাণী থেকে মানুষেরাও। আর ম্যানগ্রোভ ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব পড়বে কলকাতা সহ গোটা বাংলার বুকে।

সুন্দরবন UNESCO ঘোষিত World Heritage Site। দুই বাংলা জুড়ে তার বিস্তার। এপার বাংলায় আছে সুন্দরবনের ৩ ভাগের ১ ভাগ। বাকি ২ ভাগ পড়েছে ওপার বাংলায়। দুই বাংলার ক্ষেত্রেই এই ম্যানগ্রোভ অরণ্য বিশ্ববিখ্যাত সেখানে বিচরণ করা দক্ষিণরায় থুড়ি Royal Bengal Tiger’র জন্য। আছে কুমীর থেকে হরিণ এবং নানা রকমের পাখি। আছে ভয়ংকর সব সাপও। প্রতিবছর সেই সুন্দরবনের ভয়ঙ্কর সুন্দর রূপ উপভোগ করতে সেখানে হাজির হন হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক। আর সেই পর্যটকদের সারা বছর ধরে দলে দলে আনাগোনায় বিপদ বাড়িয়েছে সুন্দরবনের। বাতাসে ভাসমান ধূলিকণা, জলকণা এবং গ্যাসের সমষ্টিকে একত্রে Aerosol বলে। কলকাতার Bose Institute’র রসায়ন বিভাগের অধ্যাপক অভিজিৎ চট্টোপাধ্যায় এবং IIT Kanpur’র গবেষক অভিনন্দন ঘোষের যৌথ গবেষণার রিপোর্টে দেখা যাচ্ছে, সুন্দরবনের বুকে সেই Aerosol’র অম্লত্ব বেড়ে গিয়েছে। গবেষকদের দাবি, ভারী ধাতুর সঙ্গে বিক্রিয়া করে বাতাসে ভাসমান দূষক PM 2.5 বা ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা সক্রিয় অক্সিজেন যৌগ বা ROS তৈরি করে। আর এই ROS-ই মৃত্যু ডেকে আনছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের।

গবেষকদের দাবি, সাধারণভাবে কম দূষিত বায়ু হলেও এই ROS’র পরিমাণ যে কোনও শহরাঞ্চলের মতোই রয়েছে সুন্দরবনে। সেখানে মূল দূষক হল বাতাসের Black Carbon এবং কালি বা Soot। এমনিতে ম্যানগ্রোভ উদ্ভিদগুলি সহজাতভাবে কিছু Anti-Oxidant তৈরি করে যা তাদের দূষণ থেকে বাঁচায়। তবে দীর্ঘদিন ধরে জমতে থাকা ভারী ধাতু সুন্দরবনের পরিস্থিতি প্রতিকূল করে ফেলেছে। ROS সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ওপরে একতা চাপ তৈরি করেছে যার দরুণ সেখানে প্রাকৃতিক শোধন ক্ষমতা কমে গিয়েছে। ফলস্বরূপ দেখা যাচ্ছে সুন্দরবনে থাকা ম্যানগ্রোভ গাছের দেহের কোষের ক্ষতি করছে। এতে সেই সব গাছ মরে যাচ্ছে। এই অবস্থায় সুন্দরবনের কিছু অঞ্চলে এখন বৃষ্টি হলে সেটা হবে Acid Rain। দাবি গবেষকদের। আর এই বিপদ ঠেকাতে তাঁদের পরামর্শ, পরিস্থিতির ভয়াবহতা বুঝে আপৎকালীন তৎপরতার সঙ্গে রাজ্য সরকারকে সুন্দরবনের গ্রামীণ এলাকায় এবং সুন্দরবনের অন্দরে ডিজেলচালিত নৌকা বন্ধ করতে হবে। প্রয়োজন, উপকূলীয় আইন কঠোরভাবে পালন করতে হবে। পাশাপাশি ধরপাকড় এবং জরিমানা আদায়ও করতে হবে সরকারকে। নাহলে কিন্তু বড় বিপদ ধেয়ে আসবে খাস কলকাতার দিকে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা