শুক্রবার ভোররাতে উড়িষ্যার সাগর দ্বীপে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ৪৮ ঘন্টা জারি থাকবে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১১ টার সময় এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার ২২ অক্টোবর এটা গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৩ তারিখে এটা ঘূর্ণি ঝড়ে(Cyclone) পরিণত হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর রাতের মধ্যে উড়িষ্যা জেলার পুরী পার করে সাগরদ্বীপে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। এটা অগ্রসর হবে উত্তর-পশ্চিম দিকে নর্থ উড়িষ্যা এবং সাগর আইল্যান্ডের দিকে। সময় হল ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ ভোরের মধ্যে। অতিক্রম করার সময় বাতাসে গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা কোথাও কোথাও আবার ১২০ কিলোমিটার বেগে ও ঝড়ো হাওয়া বইবে।

এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত তারা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায়।২৩ অক্টোবর বুধবার থেকে উপকূল অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের শুরু হবে। দু – এক জায়গায় ভারী বৃষ্টি ও দেখতে পাওয়া যাবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে লাগাতার বৃষ্টি হবে। ২৪ অক্টোবর এবং ২৫ অক্টোবর এই দুদিন সবচেয়ে খারাপ আবহাওয়া(Weather) থাকার সম্ভাবনা রয়েছে উপকূল অবস্থিত জেলাগুলিতে।২৪ এবং ২৫ অক্টোবর দুদিনই দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বৃষ্টিপাত হবে। কোথাও আবার ভারীও বৃষ্টি দেখতে পাওয়া যাবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা।

২৪ তারিখে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ২৪ পরগনা , পূর্বও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম(Jhargram) জেলাতে। উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিবেগ অনেকটাই বেশি থাকবে। ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টাতে। ২৩ তারিখ থেকে ২৫ তারিখ মৎস্যজীবীদের ফিশিং অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।উপকূল অঞ্চলে বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে বেশ কিছু গাছ, কাঁচা রাস্তা, বিপদজনক বাড়ি কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু লোলাইন জায়গাগুলোতে জলমগ্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। কংসাবতী ও দামোদর এই দুটি নদীর জল বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ২৩ তারিখে প্রধানত মেঘলা আকাশ সেই সাথে এক দু- এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ ও ২৫ তারিখ এই দুদিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য