হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হল। আগামী ১ সেপ্টেম্বর সোমবার মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। এর ফলে ফের একবার আশার আলো দেখতে শুরু করেছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।

এর আগে বারবার বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। এবার পরিস্থিতি খানিক ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সমস্ত কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের যে জট তা এবার কাটবে বলে মনে করছেন তাঁরা। সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া দীর্ঘদিনের বকেয়া পূরণ হবে এবং আর্থিকভাবে উপকৃত হবেন বলে আশা করছেন সকলে। এই শুনানি যে শুধুমাত্র কর্মচারীদের আর্থিক ক্ষেত্রেই সুবিধা দেবে তা নয়, বরং সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থাকেও বৃদ্ধি করবে

১ সেপ্টেম্বরের শুনানির পরিস্থিতি আগের সময়ের থেকে বেশ কিছুটা আলাদা। সেই আলাদা কারণগুলোর জন্যই এবার শুনানি ওই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে রাজ্য সরকারের আইনজীবীরা বিশেষ করে কপিল সিব্বালের মতো প্রবীন আইনজীবীরা অন্যান্য মামলা নিয়ে ব্যস্ত থাকতেন। তারা নানা সময় অন্য মামলা নিয়ে ব্যস্ততার অজুহাত দেখিয়ে শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মনে করা হচ্ছে এবার তাঁদের সেই কৌশল আর কাজ করবে না।

১ সেপ্টেম্বর মহার্ঘ ভাতা মামলার শুনানি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে হবে। এই শুনানির সময় প্রধান বিচারপতি সহ পাঁচ বিচারপতির একটি বেঞ্চ উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে ১ সেপ্টেম্বরের শুনানি কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে

এর আগে একাধিকবার দেখা গিয়েছে, সাংবিধানিক বেঞ্চের অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার কারণে দিয়ে মহার্ঘ্য ভাতা মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। এরকম কোনও সাংবিধানিক মামলা ১ তারিখ শীর্ষ আদালতের তালিকাভুক্ত নেই যা প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের ব্যস্ত রাখতে পারে।

রাজ্য সরকারি আইনজীবীদের ব্যস্ত রাখার মতো আরও একটি বড় মামলা হল SIR মামলা। কিন্তু সেই মামলার শুনানি হবে ৮ সেপ্টেম্বর। ফলে ১ সেপ্টেম্বর SIR মামলা নিয়েও যে অন্যান্য বিচারপতিরা ব্যস্ত থাকবেন বা রাজ্য সরকারের আইনজীবীরা এড়িয়ে যাবেন তা আর সম্ভব নয়।

এই সমস্ত ইতিবাচক দিকের কথা মাথায় রেখেই মনে করা হচ্ছে ১ সেপ্টেম্বর ডিএম মামলা শুনানি অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের আইনজীবীরাও আদালতে উপস্থিত থাকবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর হয়তো আদালত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারে। তবে আইনি প্রক্রিয়ার রায়দান সেই দিনই হবে নাকি তার জন্য অন্য কোনও দিন ধার্য করা হবে অথবা রায়দান স্থগিত রাখা হবে। সেই সব বিষয় নির্ভর করবে অবশ্যই শীর্ষ আদালতের উপর। কিন্তু শুনানি যে ১ সেপ্টেম্বর হচ্ছেই সেই বিষয়ে একশ শতাংশ নিশ্চিত।

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে দল

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে