এই মুহূর্তে

কাঁধে-কাঁধ মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক সাংসদ সুস্মিতার

 

নিজস্ব প্রতিনিধি: মানস ভুইঞার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সুস্মিতা দেবকে। অসমের শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ সুস্মিতা কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেন। তারপরেই ত্রিপুরায় সংগঠনের গুরুদায়িত্ব দেওয়া হয় তৃণমূলের তরফে। আর এর সঙ্গেই রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসেবে সুস্মিতার নাম পাঠানো হয়। বিজেপি কোনও প্রার্থী না দেওয়ায় সোমবার বিনা ভোটাভুটিতে রাজ্যসভার আসনে জয়ী হয়েছেন সুস্মিতা দেব। আজ বিধানসভায় সেই বিষয়ে সুস্মিতা দেব জানিয়েছেন, ‘সংসদে বিজেপির বিরোধিতা আরও জোরদার হবে। অসম, ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির কথা তুলে ধরব। মোদি সরকার সংসদে বিরোধীদের গুরুত্ব দেয় না। সংসদের রীতিনীতি মানে না। কোনও বিল স্ট্যান্ডিং কমিটিতে যায় না, বিতর্ক করতে দেওয়া হয় না। তাদের এ ধরনের আচরণ প্রতিবাদ করব। রাজ্যসভায় তৃণমূলের অন্যান্য সাংসদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’

সোমবার বিধানসভায় স্পিকারের কাছ থেকে জয়ের সার্টিফিকেট নিতে আসেন সুস্মিতা দেব। জুলাই মাসের শেষেই কংগ্রেসের সর্বভারতীয় পদ ছেড়ে তৃণমূলে আসেন সুস্মিতা দেব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। একাধিক দায়িত্ব দেওয়ার পর, এবার তাঁকে সাংসদ করে রাজ্যসভায় পাঠাল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে সুস্মিতা দেবকে প্রার্থী করা হলেও। হার নিশ্চিত জেনেই রাজ্যসভায় সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রার্থী দেয়নি বিজেপি।

সোমবার বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উপস্থিতিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সুস্মিতা দেব।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

‘‌আমি তৃণমূলকে ভোটও দেব’‌, দোর্দণ্ডপ্রতাপ মজিদ মাস্টারের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা

সল্টলেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন, কীভাবে মৃত্যু?

এবার আবাসনেই ভোটকেন্দ্র! মুখ্য নির্বাচনী অধিকারিক দফতরকে জানালো কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ