সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে আচমকা বিস্ফোরণের যত সময় এগোচ্ছে, মৃতের সংখ্যা ততই বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ বলে মনে করছে সিকিম প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মধ্যে ১১ জনই বাংলার বাসিন্দা। তাঁদের অধিকাংশের বাড়ি জলপাইগুড়ির মালবাজার এলাকায়। এই পরিস্থিতিতে দুর্ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন,  সিকিমের এই দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি জানান, ইতিমধ্যেই নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা এবং কালচিনির বিধায়ক বিশাল লামাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা উদ্ধারকাজ ও সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখবেন এবং নিয়মিত সমস্ত তথ্য রাজ্য সরকারকে জানাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, উদ্ধার অভিযানে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গেও তাঁর যোগাযোগ হয়েছে। এদিকে, এই প্রসঙ্গে বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে  শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, আগে তো রাজ্য সরকারের বিমান শুধু একজন ‘সম্রাজ্ঞী’ ব্যবহার করতেন। আমরা প্রয়োজনে উদ্ধারকাজের সুবিধার্থে সিকিমে সরকারি বিমান পাঠানোর কথাও জানিয়েছি।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ ‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

পাশাপাশি শুভেন্দু জানান, দুর্ঘটনায় মৃত শ্রমিকদের মরদেহ দ্রুত তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। যদিও অর্থ কোনও মৃত্যুর ক্ষতি পূরণ করতে পারে না, তবু ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজের সুযোগ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের