রামনবমীর মিছিলিকে কেন্দ্র করে শাসক ও বিরোধীদের মধ্যে বাড়ছে রাজনৈতিক তরজা

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় যত এগোচ্ছে ততই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা বাড়ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন এ বছর রামনবমীর মিছিল এত হবে যে রাজ্য ও কলকাতা পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ার যত আছে তারাও রাস্তায় নেমে হিমশিম খাবে। মিছিল আটকানো যাবে না।৭ এপ্রিল হাওড়ার শ্যামপুরে রামনবমীর মিছিলে(Ramnavi Rally) যোগ দেবেন শুভেন্দু অধিকারী। 8 এপ্রিল মেদিনীপুরের এগরাতে(Egra) রামনবমীর মিছিলে যাবেন রাজ্যের বিরোধীদল নেতা। অপরদিকে তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি উন্নয়নের কথা ভাবছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষের বাড়ি ,কাপড়, খাদ্য যাতে সঠিকভাবে যোগান পায় সেই ব্যবস্থা করতে যখন ব্যস্ত ,সেই সময় কেন্দ্রের সমস্ত অনুদানের টাকা বন্ধ করে দিয়ে বিজেপি নজর ঘোরাতে এই ধরনের নানা ইস্যুকে সামনে আনছে। সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে তার কোন না কোন টির সঙ্গে যুক্ত। তাই সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গেই রয়েছে।

অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন এবারের রামনবমীর মিছিলের জন্য অনুমতি নিতে পুলিশের পক্ষ থেকে যে উদ্যোক্তাদের জন্য ফর্ম ফিলাপ করতে বলা হচ্ছে তাতে নতুন এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে সেগুলি যেন কোনো মিছিল উদ্যোক্তারা ফিলাপ না করে। রাজ্যের ডিজি (DG)রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার(CP) মনোজ  ভার্মার নাম উল্লেখ করে বিরোধী দলনেতা হুমকি দেন যত খুশি পুলিশ নামান এবারে সর্বত্র রামনবমীর মিছিল হিন্দুরা করবে গর্বের সঙ্গে। শুভেন্দু অধিকারীর দাবি গত বছর যেভাবে রাম নবমীর মিছিলের রুট ছিল সেই বিষয়টিকে মাথায় রেখে সেই রুট সহ পুলিশের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। নতুন ফর্মে যে সকল বিজয় নতুন সংযুক্ত হয়েছে সেটা যেন কেউ বলেও ফিলাপ না করে। গত বছর হাওড়ার শ্যামপুর ও পূর্ব মেদিনীপুরের এগরাতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী দাবি করেন দুই জায়গাতেই তিনি ৭ও ৮ এপ্রিল মিছিলে পা মেলাবেন। এই বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ দাবী করেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নকে হাতিয়ার করছে সাধারণ মানুষের জন্য সেই সময় জনসাধারণের নজর ঘোরাতে বিজেপি এবং বিরোধী দল নেতা অন্য ইস্যুকে সামনে আনছে। মানুষ এতে বিচলিত হবে না। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বুধবার বারুইপুরে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেই কেন্দ্র থেকে নির্বাচিত সেখানে বিজেপি বিধায়করা মিছিল করবে।

পাল্টা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান তার এলাকায় বিজেপি মিছিল করলে তার কিছু বলার নেই। তবে মানুষের কি প্রতিক্রিয়া হবে তা তিনি বলতে পারবেন না। বিজেপির তার বিধানসভা এলাকায় মিছিল করলে কোন সমস্যা তার নেই। তবে বিধানসভার অধ্যাপক হয়েও জানান মঙ্গলবার বিজেপির বিধায়করা হলেই বা দোলের গোলমালের সঙ্গে হিন্দু হিন্দুত্ব শব্দগুলো জুড়তে চেয়েছিল । তিনি বিধানসভার রেকর্ড থেকে সেগুলো বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। যত সময়ে হচ্ছে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ও পারদ চড়তে শুরু করেছে। তৃণমূল নেতা কুনাল ভোট স্পষ্ট দাবি করেছেন রামনবমীতে দক্ষতার সঙ্গে পুলিশ গোটা পরিস্থিতি সামলাবে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়