চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শপথ নিয়েই রাজভবনে মমতার পায়ে প্রণাম বাবুল-সহ ৬ জনের

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ। বুধবার রাজভবনে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রনাম করলেন সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে ৬ জন। বাকিরা পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার রাজভবনে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। এদিন বিকেল ৪ টে থেকে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এদিন বাবুল সুপ্রিয় মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জয়ী হন বাবুল। এবার মন্ত্রিসভায় তাঁকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাবুল নন এদিন শপথ গ্রহণের পর মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন বীরবাহা হাঁসদা, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন।

বুধবার রাজভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয়, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন। এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুর। উল্লেখ্য বীরবাহা হাঁসদা ছাড়া এই তালিকায় থাকা ৮ জনই মন্ত্রিসভায় নতুন মুখ। বীরবাহা হাঁসদা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার রাজভবনের থ্রোন হলে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিন দফায় শপথ নেন নতুন মন্ত্রীরা। প্রথম দফায় ৫ জন মন্ত্রী শপথ নেন। পরের আরও দু দফায় ২ জন করে শপথ নেন। 

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ