মুখ্যমন্ত্রী উদ্বোধন করবে টালা ব্রিজ, জানালেন ফিরহাদ হাকিম

রাজ্য সরকারের তরফে মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, পুজোর আগে খুলবেই এই ব্রিজ। তবে জানা গিয়েছে, ভাঙা হবে চিৎপুর ব্রিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টালা ব্রিজ (TALA BRIDGE) উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এমনটাই জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। ব্রিজ উদ্বোধন হতে পারে আগামী ২৯ সেপ্টেম্বর।

টালা ব্রিজ উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়ার আগেই। শোনা যাচ্ছিল, আগামী ২৪ সেপ্টেম্বর হতে পারে টালা ব্রিজ উদ্বোধন। তবে আগামী ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে না নয়া টালা ব্রিজের। কারণ, এখনও মেলেনি চূড়ান্ত রিপোর্ট। তবে পুজোর আগেই উদ্বোধন হবে ব্রিজের। একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর উদ্বোধন হবে ব্রিজের। মানে পুজোর ঠিক ১ দিন আগেই। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ষষ্ঠী। ফিরহাদ জানিয়েছেন, প্রথম দিকে এই ব্রিজ দিয়ে হালকা গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে। পরে পরিস্থিতি বুঝে ভারী গাড়ি চলাচলে ছাড় দেওয়া হবে।

উল্লেখ্য, এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি খড়গপুর আইআইটি’র ইঞ্জিনয়ররা। মনে করা হচ্ছে সেই রিপোর্ট রাজ্য সরকার পেতে পারে আগামী ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর। তারপরে আগামী ২৯ সেপ্টেম্বর খোলা হতে পারে ব্রিজ। নয়া ৪ লেনের এই ব্রিজের দু’ধারে থাকছে ফুটপাথ। এই স্টেড রেলওভার ব্রিজের ২৪০ মিটার থাকবে ঝুলে। ৭৫০ মিটার এই ব্রিজ তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৬৮ কোটি টাকা। রাজ্য সরকারের তরফে মন্ত্রীর আশ্বাস, পুজোর আগে খুলবেই এই ব্রিজ। তবে জানা গিয়েছে, ভাঙা হবে চিৎপুর ব্রিজ।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ডোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস