হুকিংয়ের জন্যই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, ট্যাংরা কাণ্ডে প্রাথমিক তদন্তের রিপোর্ট

প্রশ্ন হুকিং করতে গিয়েই মৃত্যু হয়েছে দোকানদারের? প্রশ্ন কোথা থেকে নেওয়া হয়েছিল দোকানের জন্য ইলেক্ট্রিক সংযোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ট্যাংরা কাণ্ডে উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, আগ্নিকাণ্ড থেকে বাঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (ELECTRIC SHOCK) হয়ে মৃত্যু হয়েছিল ট্যাংরার (TANGRA) দোকানদারের। পুলিশের দাবি ছিল শাটারে হাত লেগে মৃত্যু হয়েছে যুবকের। অন্যদিকে, একাংশের দাবি ছিল দোকানের সামনের ইলেক্ট্রিক পোস্টে হাত লেগে মৃত্যু হয়েছে যুবকের। দুই দাবিতেই মানা হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। স্থানীয়দের দাবি ছিল, দোকানের সামনের ইলেক্ট্রিক পোস্টের মিটার বক্স থেকে বেরোচ্ছিল আগুনের ফুলকি। পুলিশ সূত্রে বলা হয়েছিল, দোকানের গ্যাস সিলিণ্ডারে লিক ছিল। তা থেকেই অগ্নিকাণ্ড। আর তা থেকে বাঁচতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। তবে প্রাথমিক তদন্তে হুকিং সহ একাধিক প্রশ্ন উঠে আসছে।

প্রশ্ন হুকিং করতে গিয়েই মৃত্যু হয়েছে দোকানদারের? প্রশ্ন কোথা থেকে নেওয়া হয়েছিল দোকানের জন্য ইলেক্ট্রিক সংযোগ? পুরসভার আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী বলেন, পুরসভার করা প্রাথমিক তদন্তে উঠে আসছে হুকিংয়ের তথ্য। জানা গিয়েছে, পুরসভার আলো স্তম্ভ ব্যবহার করে বানানো হয়েছিল দোকানের খুঁটি। কার অনুমতিতে এই কাজ, তা নিয়ে উঠছে প্রশ্ন।

 প্রাথমিক ভাবে কলকাতা পুরসভার অনুমান, জয়েন্ট বক্সে হুকিং করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা। উল্লেখ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন পুরসভার আলো বিভাগের ডিজি এবং দফতরের অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে, বাম কাউন্সিলর এবং অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, প্রতিটি বাতিস্তম্ভে আর্থিং, প্রতি এলাকায় নজরদারি বাড়ানো, নজদারি কমিটি তইরি করা এবং বাতিস্তম্ভের ওপরে থাকা একাধিক তার সরানোর। আলো বিভাগের পরিষদ জানিয়েছেন, প্রতিটি বরোতে চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে, এলাকার কাউন্সিলর এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রদের নিয়ে এলাকা পরিদর্শন করার।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে