‘যোগা করায় পায়েসে ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি’ ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরা কাণ্ডে রাজ্য শিশু কমিশনের দুই সদস্যের সামনে চাঞ্চল্যকর বয়ান দিল দে বাড়ির নাবালক।নাবালকের বয়ান অনুযায়ী হাড়হিম তথ্য উঠে এল ট্যাংরা কাণ্ডে। নাবালকের কথায়, যোগা ও জিম করার ফলে পায়েসে মেশানো ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি তার।

এই নিয়ে নাবালক জানায়, ‘মরার ভান করে শ্বাস আটকে মৃতের অভিনয় করেছি।এরপর কাকা বালিশ চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করে। আমি বেশ কিছুক্ষণ শ্বাস আটকে রেখেছিলাম। এরপর কাকা ও বাবা ছাদে আত্মহত্যা করতে চলে যায়।আমি দোতলায় উঠে দেখি মা- কাকিমা এমনকী বোনও মৃত অবস্থায় পড়ে আছে। মা কাকিমা বাধা দেওয়ার চেষ্টা করেছিল।তাদের পরিকল্পিতভাবেই খুন করা হয়।’

দে পরিবারের ব্যবসায় নাকি মন্দা চলছিল।এমনটাই জানিয়েছিল দে ভাইয়েরা।এই নিয়ে নাবালককে জিজ্ঞাসা করা হলে সে বলে ওঠে,‘বাবা ঘটনার দুইদিন আগে বলেছিল, এবার পাওনাদাররা ধাওয়া করবে।মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই।আমাকে সেদিন আলোচনার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়।আমি সেদিন ঘরে থাকলে অন্য কোন রোজগারের উপায় নিয়ে পরামর্শ দিতে পারতাম। আমি শুনেছিলাম বাবা কাকার ব্যবসা একেবারে লাটে উঠেছিল।প্রচুর টাকা পাওনা হয়ে গিয়েছিল। সেই টাকা মেটাতে পারছিল না বাবা-কাকা।’

এদিকে শিশু সুরক্ষা কমিশন নাবালককে হোমে পাঠাতে চায়না।তারা কোন একজন আত্মীয়ের কাছেই তাকে রাখতে চায়।আপাতত প্রসূনের শশুর শাশুড়ির কাছে নাবালককে রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)এই দুজনের সঙ্গে কমিশন কথা বলবে। শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, সরকারি স্কিমে এই নাবালক সাবালক হওয়া পর্যন্ত মাসে মাসে প্রসূনের শশুর শাশুড়ি মাসোহারা পাবেন। তারাও নিতে রাজি না হলে একটি ফ্যমিলি পাওয়া গেছে, যারা এই নাবালকের ভরণ পোষণে রাজি। সব বিকল্প খোলা রেখে চেষ্টা চালাবে শিশু সুরক্ষা কমিশন।

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

Auto Draft

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে