‘খুন-আত্মহত্যা করতেই পারে না’, ট্যাংরাকাণ্ডে দাবি দে পরিবারের ঝাড়ুদারের

Share:

নিজস্ব প্রতিনিধি : ট্যাংরাকাণ্ডে দে পরিবারের তিন মহিলা সদস্যের মৃত্যুতে ক্রমেই বাড়ছে রহস্য।বাড়ির মহিলা সদস্যদের রক্তাক্ত দেহ পড়েছিল তিন তলার ঘরের মেঝেতে। এবার হাড়হিম তথ্য দিলেন ট্যাংরা থানা এলাকারই বাসিন্দা তথা দে বাড়ির পুরনো পরিচারক বাবলা। শুক্রবার(২১ ফেব্রুয়ারি)নিজের বাড়ির অদূরে দাঁড়িয়ে বলেন, অত্যন্ত ভালো লোক তাঁরা। একেবারে সোনার পরিবার। ভাইয়ে ভাইয়ে খুব মিল। একেবারে বন্ধুর মতো। কিন্তু সেই পরিবার আত্মহত্যা করতে পারে বা দুই ভাই নিজেদের স্ত্রীকে খুন করতে পারেন, এমনটা হতেই পারে না। দে বাড়ির পরিচারক বাবলার এমন মন্তব্যে শুরু হয়েছে জোর তরজা।

বাবলার কথায়, দে পরিবার, আত্মহত্যা বা খুন করতেই পারে না…। একইসঙ্গে তিনি আরও জানান, পরের দিন বেল বাজালেও দরজা খোলেনি দে পরিবার।দরজা থেকে ফিরে যেতে হয়েছে তাঁকে। এরপরই দে বাড়ির ছেলে প্রণয় ফোন করে জানিয়েছিলেন ‘আজকে কাজে আসতে হবে না, কালকে আসিস’! একই সঙ্গে তিনি বলেন, বাড়ির পুরোহিতকেও বলে দেওয়ার জন্যে। তিনিও যাতে কাজে না আসেন।

গত ১৫ বছর ধরে দে বাড়িতে কাজ করে আসছেন বাবলা। বাবলা পেশায় হল দে বাড়ির ঝাড়ুদার। দে বাড়িতে কাজ করা কালীন কোন আর্থিক সমস্যায় পড়তে হয় নি তাঁকে বলে জানান তিনি। সবসময় মাইনে মাসের এক তারিখে দিয়ে দিতেন। তবে গত শেষ কয়েক মাস স্যালারি দিতেও দেরি করেছে। গত ১৫ বছরে নাকি এমনটা হয় নি। তিনি আরও জানান, বাড়িতে রান্নার লোক-সহ আরও বেশ কয়েকজন কর্মচারী রয়েছেন। প্রতিমাসে ঠিক টাইমে তাদের প্রত্যেকের মাইনে দিয়ে দিতেন। কোনও সমস্যা নিয়ে গেলে প্রচুর হেল্প করতেন। পুজোর সময়ও বাড়তি অর্থ দিতেন বাড়ির পরিচারক-পরিচারিকাদের। বাবলা জোর গলায় বলে ওঠেন খুন বা আত্মহত্যাও করতে পারে না দে বাড়ির সদস্যরা। নিশ্চয়ই অন্য কোন কারণ আছে।

ট্যাংরায় দে বাড়ির মৃত্যু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। দে বাড়ির ৩ মহিলা সদস্যের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। অন্যদিকে বাড়ির তিন পুরুষ সদস্য গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু গোটা ঘটনাই যেন এখনও রহস্য। এখও পর্যন্ত তদন্তে জট কাটে নি। মহিলারা কি আত্মঘাতী হয়েছেন? নাকি খুন? আর এই দুর্ঘটনাও কি ইচ্ছাকৃত ? নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি