Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোথাও ‘বাবা-ছেলে-মেয়ে’ আবার কোথাও ‘স্বামী-স্ত্রী’ হলেন কাউন্সিলর

কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলও দেখা গেল এবারের পুরভোটে। যেমন তৃণমূল নেতা তারক সিংয়ের পরিবারে। এই পরিবারের তিনজন ভোটে লড়ে জিতে কাউন্সিলর

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবারই কলকাতা পুরনিগমের ভোটের ফলাফল প্রকাশ হয়েছে। মোট ১৪৪টি ওয়ার্ডের মধ্যে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস জিতেছে ১৩৪ ওয়ার্ডে। বাকি দশটি ওয়ার্ড ভাগ করে নিয়েছেন বিরোধী প্রার্থীরা এবং নির্দল। কিন্তু কয়েকটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ফলও দেখা গেল এবারের পুরভোটে। যেমন তৃণমূল নেতা তারক সিংয়ের পরিবারে। এই পরিবারের তিনজন ভোটে লড়ে জিতে কাউন্সিলর হলেন। আবার বৈশ্বানর চট্টোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর স্ত্রী চৈতালিও ভোটে জিতে কাউন্সিলর হয়েছেন। আবার অনেক ক্ষেত্রে মন্ত্রী বা বিধায়কদের পুত্র-কন্যারাও জিতে কাউন্সিলর হলেন এবারের পুরভোটে।

কলকাতা পুরসভার ১১৬, ১১৭ এবং ১১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একই পরিবারের। ১১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণা সিং যিনি তৃণমূল নেতা তারক সিংয়ের মেয়ে। ২০০৫, ২০১০এবং ২০১৫ সালে – তিন বারের পুরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী কৃষ্ণা সিং। এবারও জিতলেন তিনি। ১১৭ নম্বর ওয়ার্ডে জিতলেন তারক পুত্র অমিত সিং। তৃণমূল প্রার্থী অমিত সিং জিতলেন সাড়ে সাত হাজার ভোটে। এর আগে উপনির্বাচনে পাঁচ হাজারের বেশি ভোটে জিতেছিলেন অমিত। আর তারক সিং জিতলেন ১১৮ নম্বর ওয়ার্ড থেকে। তাঁর জয়ের ব্যবধান ৮ হাজার ২৫৮ ভোট। ফলে পাশাপাশি তিনটি ওয়ার্ডের জনপ্রতিনিধি একই পরিবারের, এটাও একটা নজির।

অপরদিকে কলকাতা পুরসভার ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডেও প্রায় এক নজির তৈরি হল। তবে এই দুটি ওয়ার্ডে জিতলেন স্বামী-স্ত্রী। তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্য়ায় জিতলেন ৯১ নম্বর ওয়ার্ড থেকে। আর তাঁর স্ত্রী চৈতালি চট্টোপাধ্য়ায় জিতলেন ৯০ নম্বর ওয়ার্ডে। বলা যায় চিরকালের লালদুর্গ ৯১ নম্বর ওয়ার্ডে এই প্রথম ঘাসফুল ফোটালেন বৈশ্বানর। ৭,২৯৩ ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি। পাশের ওয়ার্ড ৯০ নম্বরেও বড় ব্য়বধানে জিতলেন বৈশ্বানরের স্ত্রী তথা তৃণমূল প্রার্থী চৈতালি চট্টোপাধ্য়ায়।

এবারের পুরভোটে বেশ কয়েকজন বিধায়ক-মন্ত্রীর ছেলে মেয়ে টিকিট পেয়েছিলেন। তাঁরাও জিতে মুখ রক্ষা করেছে বাবা-মায়ের। যেমন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্য। দক্ষিণ কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি। কসবার বিধায়ক তথা মন্ত্রী জাভেদ খান ১৫ বছর ধরে ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এবার তাঁর ছেলেকে ওই ওয়ার্ডে প্রার্থী করেছিল তৃণমূল। জাভেদ খানের ছেলে ফৈয়াজ জামেদ জিতলেনও রেকর্ড ভোটে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা ৮ নম্বর ওয়ার্ডে জিতলেন। ৬২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে জয়ী হয়েছেন তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের কন্যা সানা আহমেদ। আবার বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা জিতলেন ৫৮ নম্বর ওয়ার্ড থেকে। অন্যদিকে, বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী এবার যাদবপুরের ৯৬ ওয়ার্ডে জিতলেন তৃণমূলের টিকিটে।

আসানসোল দক্ষিণ থানার ওসিকে ক্লোজ, দায়িত্বে বিশ্বজিৎ মুখোপাধ্যায়

হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

সোনা-রুপোর বাজারে বড় ধস! এক ধাক্কায় কতটা কমল দাম? জানুন আপডেট

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১